অ্যান্তোনিও কস্তা: ইইউ ও যুক্তরাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভোক্তা ও ব্যবসায়ীদের বাস্তবমুখী সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সমগ্র ইউরোপের সামষ্টিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিজেদের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। সোমবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

আর্মেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এ সময় তারা মহাদেশটির চলমান ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন।
একটি লিখিত বিবৃতির তথ্য অনুযায়ী, ব্রাসেলস ও লন্ডনের মধ্যে ব্যবহারিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসার প্রসার এবং ইউরোপজুড়ে স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো এতে প্রাধান্য পায়।
কর্মকর্তারা জানান, যৌথ নিরাপত্তার উদ্বেগগুলো মোকাবিলায় ইইউ এবং যুক্তরাজ্যের একসঙ্গে কাজ করা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে এই ঐকমত্যের কথা তুলে ধরেন তারা।
আসন্ন ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলনের আগে একটি আরও সুসংগঠিত ও দূরদর্শী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষের পারস্পরিক আগ্রহের বিষয়টি আলোচনায় উঠে আসে। আসন্ন এই সম্মেলনে উভয় পক্ষ সহযোগিতার আরও নতুন ক্ষেত্র অনুসন্ধান করবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তার সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার।
বৈঠক শেষে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কস্তা বলেন, ‘ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে ইইউ এবং যুক্তরাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ চালিয়ে যাবে। আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আসন্ন ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.