আপনি পড়ছেন

পশ্চিমবঙ্গের বহুল আলোচিত ভবানীপুর আসনে নাটকীয় লড়াই শেষে জয় পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকা।

নিজ এলাকাতেই হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

এই আসনে সরাসরি মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত এগিয়ে যান শুভেন্দু। একই সঙ্গে নন্দীগ্রাম আসনেও জয় তুলে নিয়ে দুই কেন্দ্রেই নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

অন্যদিকে, এবারের নির্বাচনে কেবল ভবানীপুর আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই পরাজয়ের কারণে তার বিধানসভায় যাওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত ভোট গণনায় শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দিনের প্রথম ভাগে মমতা এগিয়ে থাকলেও বিকেলের পর থেকে ধীরে ধীরে ব্যবধান কমিয়ে এগিয়ে যান শুভেন্দু।

গণনার এক পর্যায়ে ফলের ধারা নিজের বিপক্ষে যেতে দেখে গণনাকেন্দ্র ত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।

তবে এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা, বিশেষ করে ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে এই ফল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.