পশ্চিমবঙ্গে নির্বাচন: কে কার কাছে হারলেন তৃণমূলের আলোচিত প্রার্থীরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশাল জয় হয়েছে বিজেপির। রাজ্যটির বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার অনেক তারকা প্রার্থী হেরেছেন। এই দলের প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও হেরেছেন।

ভবানীপুর আসনে মুখোমুখি হয়েছিলেন মমতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ১৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। নন্দীগ্রাম আসনেও জিতেছেন বিজেপির এ নেতা। মমতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা প্রার্থী ও মন্ত্রী হেরেছেন।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিধাননগর আসন থেকে নির্বাচন করা তৃণমূলের সুজিত বসুর দিকে সবার নজর ছিল। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী ৩৭ হাজারের বেশি ভোটে হেরে গেছেন। মমতার বিদায়ী মন্ত্রিসভার সদস্য সুজিত হেরেছেন বিজেপির শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এবারও দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল। তবে বিজেপির সৌরভ সিকদারের কাছে ২৬ হাজারের বেশি ভোটে হেরেছেন তিনি। চন্দ্রিমা ২০১১ সালেই দমদম উত্তরের বিধায়ক হয়েছিলেন। ২০১৬ সালে ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের কাছে হেরে যান তিনি। তবে ২০১৭ সালের উপনির্বাচনে কাঁথি দক্ষিণ থেকে জিতেছিলেন চন্দ্রিমা। পরে ২০২১ সালের ভোটে তিনি আবার দমদম উত্তরে লড়েন এবং জেতেন।
তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপির সজল ঘোষের কাছে ১৬ হাজার ৯৫৬ ভোটে হেরেছেন। ২০২৪ সালে উপনির্বাচনে জিতে বরাহনগরের বিধায়ক হয়েছিলেন এই অভিনেত্রী।
ব্যারাকপুর থেকে হেরে গেছেন তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। এই চলচ্চিত্র পরিচালক দ্বিতীয়বারের মতো ব্যারাকপুরের ভোটের মাঠে নেমেছিলেন। কিন্তু ১৫ হাজারের বেশি ভোটে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে হেরে যান তিনি।
রাসবিহারী আসন থেকে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার বিজেপির হেভিওয়েট প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে প্রায় ২১ হাজার ভোটে হেরেছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন দেবাশিস।
টালিগঞ্জ আসন থেকে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। বিজেপির পাপিয়া দে অধিকারীর কাছে তিনি ছয় হাজারের বেশি ভোটে হেরে গেছেন। তৃণমূলের হয়ে এবারও শ্যামপুকুর আসন থেকে দাঁড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার বিরুদ্ধে লড়ছিলেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। ১৪ হাজার ৬৩৩ ভোটে শশীকে হারিয়েছেন পূর্ণিমা।
বেহালা পশ্চিম আসন থেকে তৃণমূলের হয়ে নির্বাচন করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। ২৪ হাজার ৬৯৯ ভোটে তিনি বিজেপির ইন্দ্রনীল খাঁর কাছে হেরেছেন। এর আগে ২০২১ সালে ওই আসন থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন রত্না।
কাশীপুর-বেলগাছিয়া আসন থেকে বিধায়ক অতীন ঘোষ এবারও প্রার্থী করেছিলেন। বিজেপির প্রার্থী রিতেশ তিওয়ারির কাছে ১ হাজার ৬৫১ ভোটে হেরেছেন তিনি। মানিকতলায় তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। বিজেপির প্রবীণ নেতা তাপস রায়ের কাছে ১৫ হাজার ৬৪৪ ভোটে হেরেছেন তিনি।
দমদমে তৃণমূলের তারকা প্রার্থী ব্রাত্য বসু বিজেপির অরিজিৎ বক্সীর কাছে ২৫ হাজার ২৭৩ ভোটে হেরে গেছেন। তবে ব্রাত্য তুলনামূলকভাবে সহজ জিতবেন বলে ধারণা করা হয়েছিল।
কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূলের শক্তিশালী প্রার্থী পরেশচন্দ্র অধিকারী বিজেপির দধিরাম রায়ের কাছে ২৯ হাজার ৫৮৪ ভোটে হেরেছেন। দিনহাটা থেকে তৃণমূলের তিন বারের বিধায়ক উদয়ন গুহ হেরে গেছেন। কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়ের কাছে ১৭ হাজার ৪৪৭ ভোটে হেরে যান তিনি।
রাজগঞ্জে তৃণমূল টিকিট দিয়েছিল সোনাজয়ী সাবেক অ্যাথলেট স্বপ্না বর্মণকে। বিজেপির দীনেশ সরকারের কাছে তিনি ২১ হাজার ৪৭৭ ভোটে হেরেছেন। ২০২১ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ির এই আসনে জিতেছিল তৃণমূল। তখন তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন খগেশ্বর রায়।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূলের টিকিটে শিলিগুড়ি আসন থেকে বিধানসভা নির্বাচনে নেমেছিলেন। কিন্তু বিজেপির শঙ্কর ঘোষের কাছে তিনি ৭৩ হাজার ১৯২ ভোটে হেরে গেছেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নাট্যকর্মী ও সাবেক সংসদ সদস্য অর্পিতা ঘোষ। বিজেপির বিদ্যুৎকুমার রায়ের কাছে তিনি ৪৭ হাজার ৫৭৬ ভোটে হেরে গেছেন।
পশ্চিমবঙ্গে এবার দুই দফায় বিধানসভা নির্বাচন হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হয় ১৫২ আসনে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় ১৪২টি আসনে। গতকাল সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গে ১৫ বছর ধরে ক্ষমতায় তৃণমূল। ৩৪ বছর ধরে ক্ষমতায় থাকা বাম ফ্রন্টকে হারিয়ে ২০১১ সালে ক্ষমতায় আসে দলটি। কিন্তু সোমবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের ২৯৪ বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিতেছে ২০৬টিতে। বিপরীতে তৃণমূল জয়ী হয়েছে ৭৮ আসনে; এগিয়ে আছে ৩ টিতে। এতে প্রথমবারের মতো রাজ্যটিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.