আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পারমাণবিক উপাদান জব্দ করতে মার্কিন বাহিনীকে ইরানে অভিযান চালাতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ দীর্ঘ হতে পারে। এক সাক্ষাৎকারে এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইরানে পারমাণবিক সরঞ্জাম জব্দের ইঙ্গিত, যুদ্ধ চলতে পারে আরও তিন সপ্তাহ
ডোনাল্ড ট্রাম্প

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়। সেখানে প্রায় ৪৫৩ কেজি বা এক হাজার পাউণ্ড সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পারমাণবিক অস্ত্রটি হাতে পেতে আমাদের এখন ইরানে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও নিশ্চিত করেছেন যে উপাদানগুলো ধ্বংসস্তূপের নিচেই রয়েছে এবং সেগুলো উদ্ধারের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই। এ বিষয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা উড়িয়ে দিয়েছি। এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’ তিনি আরও জানান, সামরিক বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থাকায় ইরানিরা সেখানে খনন করে এসব উপাদান বের করতে পারবে না।

এর আগে সোমবার রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরানের গোলাবর্ষণের খবরের পর যুদ্ধবিরতি শেষ হয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের জন্য সময় কোনো বড় বিষয় নয়।’

সামরিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়লাভ করেছে দাবি করে ট্রাম্প বলেন, ‘তাদের ১৫৯টি জাহাজ ছিল। এখন তাদের কিছুই নেই, সবগুলো সমুদ্রের তলদেশে।’ সোমবার যুক্তরাষ্ট্র মেশিনগান সজ্জিত আটটি ছোট ও দ্রুতগামী ইরানি নৌযান ধ্বংস করেছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে সেখানে সামুদ্রিক চলাচলে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘কেউ যদি ছোট কোনো মাইন ফেলে যায়, তবে তা ঠেকানো যায় না। আপনার যদি শত কোটি ডলারের জাহাজ থাকে, তবে সেখানে চলাচলের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই স্বস্তি বোধ করবেন না।’

এছাড়া তেহরান সরকারের বিরুদ্ধে লড়তে ইরানের জনগণ অস্ত্র পাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অস্ত্র হাতে পেলেই তারা যেকোনো যোদ্ধার মতোই লড়াই করবে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করে। এর জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এতে হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাহত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো দীর্ঘস্থায়ী চুক্তি না আসায় পরে সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.