ইরান: কূটনীতিতে যুক্তরাষ্ট্রকে ন্যূনতম সদিচ্ছা দেখাতে হবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্রকে ন্যূনতম সদিচ্ছা দেখাতে হবে বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ওয়াশিংটনের গঠনমূলক পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। একইসঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের নেওয়া পদক্ষেপকে বৈধ বলেও দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের শুরু করা এই যুদ্ধ ছিল তাদের ইচ্ছাকৃত এবং এর নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সংঘাতের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বারবার অবস্থান পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন প্রথমে ‘আসন্ন হুমকির’ কথা বললেও পরে সেই অবস্থান থেকে সরে এসে এটিকে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে। তবে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ উল্লেখ করে বাঘাই জানান, এই অবৈধ যুদ্ধের অজুহাত হিসেবে মিথ্যা অভিযোগ ব্যবহার করা হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন ইরানের এই মুখপাত্র। তিনি জানান, গাজা উপত্যকা, লেবানন ও ইরানের ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তা বৈশ্বিক এই ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকেই সামনে আনে। এই পরিস্থিতিতে একটি রাষ্ট্রের নিজস্ব সক্ষমতাই একমাত্র রক্ষাকবচ বলে উল্লেখ করেন তিনি। বাঘাই বলেন, ‘ভবিষ্যতে যেকোনো চুক্তি যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি।’
হরমুজ প্রণালী প্রসঙ্গে বাঘাই জানান, দেশীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পদক্ষেপগুলো সম্পূর্ণ বৈধ এবং যৌক্তিক। তিনি জানান, উপকূলীয় রাষ্ট্র হিসেবে নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে। বিশেষ করে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক ভূখণ্ড ব্যবহার করার পর এই অধিকার আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রণালী দিয়ে জাহাজ নিরাপদে চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে তিনি জানান, নিরাপত্তা বজায় রেখে নৌচলাচল স্বাভাবিক রাখা এই জলপথ নিয়ে ইরানের দায়িত্বশীল অবস্থানেরই অংশ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর জেরে তেহরান পাল্টা ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যাহত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে হওয়া আলোচনায় স্থায়ী কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.