উত্তপ্ত পশ্চিমবঙ্গ: শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনায় বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার গাড়িতে থাকা আরেক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি গাড়ির চালক নাকি চন্দ্রনাথের সহকর্মী, তা স্পষ্ট নয়। ওই যুবককেও কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর উত্তেজনা দেখা দিয়েছে।
চন্দ্রনাথের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ওই হাসপাতালেই চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র জানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগে সরকারি চাকরি করতেন চন্দ্রনাথ। তিনি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন চন্দ্রনাথ।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে উদ্ধৃত করে জানিয়েছে, গতকাল রাতে বাড়ি ফেরার সময় একেবারে কাছ থেকে, কার্যত তার গাড়ির জানালার কাচে নল ঠেকিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা মোটরসাইকেলে বসে ছিল। তারা চন্দ্রনাথের গাড়ি থামিয়ে কিছুক্ষণ গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চন্দ্রনাথ রথের মৃত্যুর পাশাপাশি রাজ্যে সহিংসতায় নিহত নিজেদের দলীয় কর্মীদের মৃত্যুর ঘটনাতেও নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আদালতের সরাসরি তত্ত্বাবধানে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেন দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়।
গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পক সহিংসতা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘাতে অন্তত চারজন প্রাণ হারিয়েছে বলে দুই দলের পক্ষে জানানো হয়েছে। তবে রাজনৈতিক কারণেই এসব খুন, নাকি অন্য কোনো কারণে, তা স্পষ্ট করে রাজ্য পুলিশ এখনো জানাতে পারেনি।
ব্যাপক হারে রাজ্যে লুটপাট, পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কর্মীরা অনেকেই বাড়িছাড়া। পুলিশ প্রশাসন জানিয়েছে, সহিংসতা ও সন্ত্রাস দমনে তারা সব রকমভাবে চেষ্টা করছে। অসংখ্য ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.