মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ নেওয়া হচ্ছে না আজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (৭ মে)। কিন্তু রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো বিশ্বাস করেন না, সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে। এ কারণেই আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না বিজয়ের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমান আনুষ্ঠানিক অবস্থান ব্যাখ্যা করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বলছে, কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এবং অন্যান্যদের যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের দুই-এক দিন সময় লাগতে পারে।
ইতোমধ্যে বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। এরপর তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল বুধবার রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন বিজয়। সূত্র জানিয়েছে, টিভিকে সাধারণ সম্পাদক আধভ অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন।
তামিলনাড়ুর সর্বশেষ বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয় লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থনে এই সংখ্যা ১১২-তে পৌঁছেছে। এর ফলে জয়ের লক্ষ্যমাত্রা ছোঁয়ার জন্য টিভিকের আরও ৬টি আসনের ঘাটতি রয়ে গেছে। পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো, বিজয়কে বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
দুটি আসনে জয়ী ভিসিকে দলের তাদের নেতাদের গতকাল চেন্নাইয়ে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেই বৈঠক শুক্রবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কারণ দুটি বাম দলও কী করা উচিত তা ঠিক করতে ৮ মে পর্যন্ত সময় চেয়েছে। বামেদের চারটি আসনের মধ্যে দুটি সিপিআই এবং দুটি সিপিআইয়ের (এম)। নির্বাচনে সর্বশেষ ক্ষমতায় থাকা ডিএমকে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি, সিপিআই(এম) ২টি এবং বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসন পেয়েছে।
একটি বিকল্প ব্লকের গুঞ্জনও শোনা যাচ্ছে। টিভিকে এবং এআইএডিএমকে জোট, যা বিজয়ের দলের সরকার গঠনের জন্য যথেষ্টর চেয়েও বেশি হবে। কারণ এআইএডিএমকের ৪৭টি আসন রয়েছে। এর মধ্যে অন্তত ৩০ বিধায়ক টিভিকেকে সমর্থন করতে আগ্রহী বলে জানা গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.