আপনি পড়ছেন

হরমুজ প্রণালী ও এর আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক বাহিনীর মধ্যে নতুন করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উভয় পক্ষই একে অপরের অবস্থানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েই একে অপরের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। একই সময়ে ইরানের রাজধানী তেহরানেও শক্তিশালী বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলির শব্দ শোনা গেছে।

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, তেহরানে বিস্ফোরণ
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানান, যুক্তরাষ্ট্র জাস্ক থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়া একটি ইরানি তেলের ট্যাংকারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে অপর একটি নৌযানে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করে জানান, যুক্তরাষ্ট্র কিছু আঞ্চলিক দেশের সহায়তায় দক্ষিণ ইরানের বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের মতো বেসামরিক এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং আইআরজিসি জানিয়েছে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে তিনটি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলায় মার্কিন জাহাজগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেগুলো পিছু হটে ওমান সাগরের দিকে চলে যেতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এই দাবি অস্বীকার করেছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো কোনো ধরনের উসকানি ছাড়াই ইরানের দিক থেকে আসা হামলার শিকার হয় এবং তারা আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। তাদের দাবি, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি হয়নি। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ধেয়ে আসা হুমকিগুলো ধ্বংস করেছে এবং মার্কিন বাহিনীর ওপর হামলার জন্য দায়ী ইরানের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে।’

ফক্স নিউজের এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানের কেশম বন্দর, বন্দর আব্বাস এবং মিনাবের বন্দর কারগান নৌ চেকপয়েন্টে হামলা চালিয়েছে। তবে ওই কর্মকর্তা দাবি করেন, এর মানে যুদ্ধ পুনরায় শুরু হওয়া বা যুদ্ধবিরতির সমাপ্তি নয়। ফক্স নিউজ আরও জানায়, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর জন্য যুক্তরাষ্ট্রকে সৌদি আরব এবং কুয়েতের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

এদিকে, এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে পরপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাত ৮টা ২২ মিনিট (জিএমটি) থেকে শুরু করে বেশ কয়েক মিনিট ধরে তেহরানের ২২ নম্বর জেলা, আহমাদাবাদ মোস্তোফি এবং আজাদেগান হাইওয়ের কাছাকাছি এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে অবিরাম গোলাগুলির শব্দ শোনা গেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.