হরমুজে পাল্টাপাল্টি হামলা, ট্রাম্প বললেন— যুদ্ধবিরতি বহাল আছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধবিরতি বহাল আছে’। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। ঘটনাটিকে ইরানি বাহিনী ও তাদের ভাষায় ‘শত্রুপক্ষের মধ্যে গুলিবিনিময়’ হিসেবে বর্ণনা করা হয়। খবর বিবিসির

এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, একটি ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের কথিত হামলার পর সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও বিষয়টি নিশ্চিত করে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় উসকানিবিহীন ইরানি হামলার মুখে পড়ে মার্কিন নৌবাহিনীর মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ। সেন্টকমের দাবি, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাকস্টন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায় ইরান। তবে মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি আত্মরক্ষামূলক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। সেন্টকম উত্তেজনা বাড়াতে চায় না, তবে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, বান্দার খামির, সিরিক ও কেশম দ্বীপের উপকূলীয় এলাকায় আকাশপথে হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীও একই অভিযোগ তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, জাস্ক বন্দরের কাছে একটি ইরানি ট্যাংকারের ওপর হামলা চালায়। এর জবাবে ইরানি নৌবাহিনী তীব্র বিস্ফোরক ওয়ারহেড ব্যবহার করে হামলা চালিয়েছে এবং শত্রুপক্ষের তিনটি অনুপ্রবেশকারী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী এলাকা ত্যাগ করেছে।
বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও তেহরানে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে, একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানান, বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
পাল্টাপাল্টি হামলার খবর আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল। তিনি এবিসি নিউজকে বলেন, ‘যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে। সংঘর্ষের ঘটনাকে ‘কেবল হালকা ধাক্কা’ বলে বর্ণনা করেন ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি দাবি করেন, তিনটি মার্কিন যুদ্ধজাহাজ হামলার মুখে পড়লেও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই নৌযানগুলো খুব দ্রুত ও কার্যকরভাবে সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে। আমাদের বিধ্বংসীগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সহজেই সেগুলো প্রতিহত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.