আপনি পড়ছেন

গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌবহর থেকে একজন স্প্যানিশ অধিকারকর্মীকে আটকের প্রতিবাদ জানাতে স্পেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ এই তথ্য জানিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক নৌবহর থেকে ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলিয়ান নাগরিক থিয়াগো আভিলাকে আটক করে ইসরায়েলি বাহিনী।

গাজা ইস্যুতে ফের মুখোমুখি স্পেন ও ইসরায়েল
স্প্যানিশ অধিকারকর্মী সাইফ আবু কেশেক

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ দেশটির সংসদে দেওয়া বক্তব্যে বলেন, আমরা ইসরায়েলের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে আবারও তলব করেছি। আমাদের নাগরিকের আটকাদেশের মেয়াদ বাড়ানো যে কতটা অগ্রহণযোগ্য ও অসহনীয়, তা আমরা তাকে জানাতে চাই। এর আগে ইসরায়েলের একটি আদালত আন্তর্জাতিক দাবি উপেক্ষা করে ওই দুই অধিকারকর্মীর আটকাদেশ আগামী রোববার (১০ মে) পর্যন্ত বাড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকেই স্পেনের সঙ্গে ইসরায়েলের নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক কেশেক এবং আভিলা ‘পপুলার কনফারেন্স ফর প্যালেস্টাইনিয়ানস অ্যাব্রড’ (পিসিপিএ) নামক সংগঠনের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, এই সংগঠনটি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষে গোপনে কাজ করে থাকে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই আটকাদেশের তীব্র নিন্দা জানিয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে এক বছরের মধ্যে নেওয়া দ্বিতীয় বড় উদ্যোগ। গত মাসে ১৭০ জন অধিকারকর্মীকে নিয়ে ফ্রান্স, স্পেন ও ইতালি থেকে জাহাজগুলো যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েল থেকে কয়েকশ নটিক্যাল মাইল দূরে গ্রিসের ক্রিট উপকূলে সেগুলোকে আটকে দেওয়া হয়। আভিলা ও আবু কেশেক ছাড়া বাকি সব অধিকারকর্মীকে গত শুক্রবার (১ মে) গ্রিসে মুক্তি দেওয়া হলেও এই দুজনকে আটকে রাখা হয়।

এদিকে ইসরায়েলি মানবাধিকার সংস্থা আদালা জানিয়েছে, গ্রেপ্তারের পর থেকেই আটক দুই অধিকারকর্মী অনশন শুরু করেছেন। বুধবার সংস্থাটি জানায়, আবু কেশেক এমনকি পানি পান করাও বন্ধ করে দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.