নাটকীয়তার অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দিনের টানটান উত্তেজনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথ সুগম হলো অভিনেতা-রাজনীতিক চন্দ্রশেখর জোসেফ বিজয়ের জন্য। যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত। তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

রাজ্যটির ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। এককভাবে টিভিকে ১০৮টি আসন পেলেও শুরুতে সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে ছিল দলটি। তবে শনিবার দুপুরে ভিসিকে (২ আসন) এবং আইইউএমএল (২ আসন) নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০–এ।
ভিসিকে তাদের সমর্থনপত্র রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারে কাছে জমা দেয় এবং জানায়, রাজ্যে স্থিতিশীল সরকার গঠনের স্বার্থেই তারা বিজয়কে সমর্থন দিচ্ছে।
এর আগে কংগ্রেসের কয়েকজন এবং বাম দলগুলোর বিধায়কও বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছিলেন, যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘদিনের ডিএমকে–এআইএডিএমকে দ্বিদলীয় রাজনৈতিক আধিপত্যে বড় ধরনের ভাঙন ঘটেছে। প্রায় ছয় দশক ধরে এই দুই দলের ঘুরে ফিরে ক্ষমতায় থাকা এবার প্রথমবারের মতো চ্যালেঞ্জের মুখে পড়ল।
রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মিত্র দলগুলোর সিদ্ধান্তকে রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে উল্লেখ করলেও কংগ্রেসের সিদ্ধান্তকে তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
গত কয়েক দিন ধরে সরকার গঠনের দাবি নিয়ে রাজভবনে একাধিকবার যান বিজয়। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত নতুন সমর্থন নিশ্চিত হওয়ায় তার মুখ্যমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। এতে রাজ্যের রাজনীতিতে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.