আপনি পড়ছেন

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর নিজের নেতৃত্ব সুসংহত করতে দলের শীর্ষ পদে রদবদল এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের এমন ভরাডুবির পর শনিবার তিনি এই পদক্ষেপ নেন।

নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি, স্টারমারের রদবদল
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

বিবিসি-এর এক প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে বৈশ্বিক অর্থায়ন বিষয়ক বিশেষ দূত এবং লেবার পার্টির সাবেক উপনেতা হ্যারিয়েট হারমানকে নারী ও কন্যাশিশু বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন স্টারমার। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, দ্রুত পরিবর্তন আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় ও আংশিক স্বায়ত্তশাসিত নির্বাচনগুলোতে লেবার পার্টির ভরাডুবির কারণে এই রদবদল আনা হয়। নির্বাচনে ইংল্যান্ডে সবচেয়ে বড় জয় পেয়েছে রিফর্ম ইউকে। অন্যদিকে ওয়েলসে লেবার পার্টি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছে।

ইংল্যান্ডে ঘোষিত ৫ হাজার ৩৬টি কাউন্সিল আসনের মধ্যে ৪ হাজার ২১৯টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে রিফর্ম ইউকে ১ হাজার ৪০০টির বেশি আসনে জয়লাভ করেছে, যেখানে লেবার পার্টি পেয়েছে মাত্র ৯৯৭টি আসন। কনজারভেটিভ পার্টিও সেখানে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে।

ওয়েলসে নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে ৩৪টি আসন পেয়ে সেনেড বা স্থানীয় পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে। অন্যদিকে প্লাইড কামরি ৪৩টি আসন পেয়ে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। এর মধ্য দিয়ে ওয়েলসের রাজনীতিতে লেবার পার্টির টানা ২৭ বছরের আধিপত্যের অবসান ঘটল।

স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৮টি আসন পেয়ে টানা পঞ্চমবারের মতো নির্বাচনে জয়লাভ করলেও তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সেখানে রিফর্ম ইউকে এবং লেবার পার্টি উভয়ই ১৭টি করে আসন পেয়েছে।

লেবার পার্টির উপনেতা লুসি পাওয়েল ভোটারদের হতাশার কথা স্বীকার করে জানান, দলের আরও অনেক ভালো করা প্রয়োজন ছিল। স্টারমার সম্পর্কে তিনি বলেন, ‘তিনি সম্পূর্ণরূপে মেনে নিচ্ছেন যে এই নির্বাচনের ফলাফল লেবার সরকারের কাজেরই প্রতিফলন।’

লেবার পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য ক্লাইভ বেটস এই ফলাফলকে বেশ ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করেছেন। অদূর ভবিষ্যতেই স্টারমারের পদত্যাগের বিষয়টি বিবেচনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। বেটস বলেন, ‘জনগণ স্টারমারের কথা শোনা বন্ধ করে দিয়েছে।’

লেবার পার্টির সাবেক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একটি সৎ আলোচনা প্রয়োজন।’

অন্যদিকে রিফর্ম ইউকে এই ফলাফলকে তাদের জন্য এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছে। দলের মুখপাত্র জিয়া ইউসুফ এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে জানান, এটি নাইজেল ফারাজকে প্রধানমন্ত্রী করার পথে একটি বড় পদক্ষেপ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.