আপনি পড়ছেন

রুশ সেনারা বর্তমানে পুরো ন্যাটো জোটের সমর্থনপুষ্ট ও অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি আগ্রাসী বাহিনীর মোকাবিলা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকী উপলক্ষে রেড স্কয়ারে আয়োজিত এক কুচকাওয়াজে ভাষণ দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করেন। শনিবার তিনি এই ভাষণ দেন।

পুতিন: ন্যাটো সমর্থিত আগ্রাসী বাহিনীর মোকাবিলা করছে রুশ সেনারা
ভ্লাদিমির পুতিন

পুতিন জানান, বিজয়ী প্রজন্ম আজ সেসব সেনাদের অনুপ্রাণিত করছে যারা বিশেষ সামরিক অভিযানের দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, আধুনিক যুদ্ধের অভিজ্ঞতার আলোকে রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা অত্যাধুনিক অস্ত্র তৈরি করছেন এবং ব্যাপক পরিসরে এগুলোর উৎপাদন বাড়াচ্ছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে পুতিন উল্লেখ করেন, নাৎসিবাদকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত জনগণের অবদান ছিল চূড়ান্ত এবং তারা নিজেদের দেশসহ পুরো বিশ্বকে রক্ষা করেছিল।

এই কুচকাওয়াজে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের কাসিম-জোমার্ত তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ, লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসোলিথ এবং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারসহ বেশ কয়েকজন বিদেশি নেতা উপস্থিত ছিলেন।

রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে জড়িত সদস্য, উচ্চতর সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাডেট এবং রুশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সদস্যরাও এই কুচকাওয়াজে অংশ নেন।

এই আয়োজনের আগে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ৮ ও ৯ মে বিজয় দিবস উদযাপনের জন্য দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। একইসঙ্গে তারা ইউক্রেনকে সতর্ক করে জানায়, এই উদযাপন ব্যাহত হলে এর জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

ওই দিন পরে ইউক্রেন ঘোষণা দেয়, তারা মঙ্গলবার মধ্যরাত থেকে একতরফা যুদ্ধবিরতি পালন করবে।

তবে পরবর্তীতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলাদাভাবে ঘোষণা করা এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি এবং এক হাজার করে মোট দুই হাজার বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। এই চুক্তির জন্য তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়েরই প্রশংসা করেন।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আশা করছি এটি একটি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী এবং কঠিন লড়াইয়ের সমাপ্তির সূচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই সংঘাতের অবসানে আলোচনা চলছে এবং আমরা প্রতিদিনই একটু একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.