কিউবান গুপ্তচর রোচার মার্কিন নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পাঁচ দশকের বেশি সময় ধরে গোপনে কিউবার হয়ে কাজ করা কারাবন্দি সাবেক মার্কিন রাষ্ট্রদূত ভিক্টর ম্যানুয়েল রোচার নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। তাদের দাবি, প্রতারণার আশ্রয় নিয়ে মার্কিন নাগরিকত্ব পেয়েছিলেন তিনি।

শুক্রবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ামি ফেডারেল আদালতে দায়ের করা অভিযোগে রোচার বিরুদ্ধে তথ্য গোপনের কথা বলা হয়েছে। ১৯৭৭ থেকে ১৯৭৮ সালে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় তিনি কমিউনিস্টদের সঙ্গে সম্পর্ক ও অপরাধমূলক কাজের কথা মিথ্যাভাবে অস্বীকার করেছিলেন, যদিও তখন তিনি গোপনে কিউবার হয়ে কাজ করছিলেন।
কলম্বিয়ায় জন্মগ্রহণকারী রোচার বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়।
২০২৪ সালে তিনি অবৈধ বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায় স্বীকার করে নেন। এ সময় এক বিচারক বলেন, ‘তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালে এক চুক্তির আওতায় রোচা স্বীকার করেন, তিনি মার্কিন নাগরিকত্ব পাওয়ার কয়েক বছর আগে ১৯৭৩ সাল থেকেই কিউবার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেছিলেন। পরে তিনি হাভানার স্বার্থ রক্ষায় নিজের সরকারি পদবিগুলো ব্যবহার করেন।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন অ্যাটর্নি জেসন এ. রেডিং কুইনোনস বলেন, ‘ভিক্টর ম্যানুয়েল রোচা কোনো সাধারণ গুপ্তচর ছিলেন না। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি দশকের পর দশক ধরে গোপনে কিউবা সরকারকে সাহায্য করার কথা স্বীকার করেছেন।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে ধরা পড়া অন্যতম শীর্ষ এই কিউবান গুপ্তচরকে ধরতে ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট সহায়তা করেছে।’ রোচা মিথ্যাচার, তথ্য গোপন এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
কুইনোনস আরও বলেন, ‘যে ব্যক্তি গোপনে কমিউনিস্ট কিউবার হয়ে কাজ করে, কারাগারে থাকলেও তার মার্কিন নাগরিকত্বের অধিকার থাকা উচিত নয়।’
রোচা বর্তমানে ফ্লোরিডার একটি ফেডারেল কারাগারে ১৫ বছরের সাজা ভোগ করছেন।
অভিযোগ রয়েছে, কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির জন্য ১৯৭৩ সালে চিলিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তিনি হার্ভার্ড এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা তার গোপন কাজে সহায়ক হয়েছিল বলে প্রসিকিউটরদের দাবি।
তিনি ১৯৮১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন এবং হন্ডুরাসে কাজ করেন। এরপর ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ডোমিনিকান রিপাবলিকে মার্কিন দূতাবাসের একজন রাজনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে এফবিআইয়ের এক আন্ডারকাভার এজেন্টের সঙ্গে রোচার বৈঠকের কথোপকথন রেকর্ড করা হয়। সেখানে তিনি কিউবার গোয়েন্দা প্রতিনিধি হিসেবে নিজের ভূমিকার কথা নিয়ে আলোচনা করেছিলেন।
এসব কথোপকথনের সময় তিনি যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে উল্লেখ করেন এবং কিউবার ক্ষেত্রে আমরা শব্দটি ব্যবহার করেন। এছাড়া তিনি ফিদেল কাস্ত্রোকে সেনাপতি হিসেবে প্রশংসা করেন এবং কিউবার গোয়েন্দা সূত্রের লোকদের নিজের সঙ্গী বলে উল্লেখ করেছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.