ইরাকে গোপন সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল!
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানে বিমান হামলা চালানোর সুবিধার্থে ইরাকের মরুভূমি অঞ্চলে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। এছাড়া ঘাঁটিটির সন্ধান পাওয়ায় প্রথম দিকে ইরাকি বাহিনীর ওপর ইসরায়েল বিমান হামলাও চালিয়েছিল বলে জানা গেছে। শনিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ঠিক আগে আগে যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই এই ঘাঁটিটি নির্মাণ করা হয়। ইসরায়েলের বিশেষ বাহিনী তাদের বিমানবাহিনীর জন্য এটিকে একটি লজিস্টিক বা সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করত। ভূপাতিত হওয়া ইসরায়েলি পাইলটদের উদ্ধারের জন্য সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল, যদিও শেষ পর্যন্ত এ ধরনের কোনো উদ্ধার অভিযানের প্রয়োজন হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইস্পাহানের কাছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েল সহায়তার প্রস্তাব দেয়। তবে মার্কিন বাহিনী স্বাধীনভাবেই তাদের দুই ক্রু সদস্যকে উদ্ধার করে। তারপরও সেই উদ্ধার অভিযান নিরাপদ করতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছিল।
গত মার্চের শুরুর দিকে গোপন এই ঘাঁটির বিষয়টি প্রায় প্রকাশ পেয়ে যায়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, একজন মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারের আনাগোনাসহ সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে ইরাকি সৈন্যরা ঘটনাটি তদন্ত করতে যায়। প্রতিবেদন অনুযায়ী, ইরাকি বাহিনী যেন ওই ঘাঁটির কাছে পৌঁছাতে না পারে, সেজন্য ইসরায়েল বিমান হামলা চালিয়ে এর জবাব দেয়। এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সেই সময় ইরাক সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছিল, যাতে তাদের এক সেনা নিহত হন। মার্চের ওই ঘটনার পর ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপ-অধিনায়ক কায়েস আল-মুহাম্মাদাওয়ি ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সমন্বয় বা অনুমোদন ছাড়াই এই বেপরোয়া অভিযান চালানো হয়।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় ইরান এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদের আলোচনায় কোনো স্থায়ী চুক্তি পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তীতে কোনো সময়সীমা নির্ধারণ ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.