আপনি পড়ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শত্রু হিসেবে পরিচিত কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সাবেক এক প্রধানকে বিচারের মুখোমুখি করার সরকারি উদ্যোগে মার্কিন বিচার বিভাগে তোলপাড় শুরু হয়েছে। এই পদক্ষেপের কারণে চাপের মুখে পড়ে দেশটির একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কার্যালয় থেকে বেশ কয়েকজন সরকারি কৌঁসুলি পদত্যাগে বাধ্য হয়েছেন বা তাদের বদলি করা হয়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কোমির বিচার নিয়ে মার্কিন বিচার বিভাগে তোলপাড়
জেমস কোমি

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, নিজের নীতির সঙ্গে সাংঘর্ষিক মামলা পরিচালনার চাপ আসতে পারে এমন আশঙ্কায় ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস ছেড়েছেন অনেক আইনজীবী। অনেকেই আবার অন্য কাজের সন্ধান করছেন। এই অস্থিরতার কারণে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ মামলাগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করতে সরকারি তহবিল ও তদন্তকাজে বিপুল সম্পদ ব্যয়ের মধ্যেই এই অস্থিরতা দেখা দিয়েছে। জেমস কোমি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও পরবর্তীতে ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালের মে মাসে তাকে বরখাস্ত করা হয়। অনেক আইন বিশেষজ্ঞ বলেন, ‘এই মামলাগুলোর তেমন কোনো ভিত্তি নেই।’ মূলত সাবেক এই এফবিআই প্রধানের প্রতি ট্রাম্পের আক্রোশ থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন তারা।

প্রতিবেদনে বলা হয়, কোমির বিরুদ্ধে দ্বিতীয়বার বিচারপ্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিচার বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে ট্রাম্পের প্রচারণার নেতিবাচক প্রভাবও বাড়ছে। এতে আরও বলা হয়, ‘বিচার বিভাগের ভেতরে এখন তীব্র আতঙ্ক বিরাজ করছে। বিরোধীদের দমনে মার্কিন প্রেসিডেন্টের একগুঁয়ে মনোভাবের কারণে বিভাগের কর্মী, সম্পদ ও লক্ষ্যের ওপর যে চড়া মূল্য চোকাতে হচ্ছে, তা এর মাধ্যমে স্পষ্ট হয়েছে।’

এখন পর্যন্ত এই পদক্ষেপগুলোর আইনি ফলাফল বেশ সীমিত। ২০১৮ সালে তথ্য ফাঁসের ঘটনায় নিজের ভূমিকা নিয়ে কংগ্রেসকে বিভ্রান্ত করার অভিযোগে কোমির বিরুদ্ধে প্রথম অভিযোগপত্রটি দায়ের করা হয়েছিল। তবে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলিকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে এক বিচারকের রায়ের পর সেটি বাতিল হয়ে যায়।

গত সপ্তাহে একটি গ্র্যান্ড জুরির দেওয়া দ্বিতীয় অভিযোগপত্রে দাবি করা হয়, ১০ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শামুক-ঝিনুক সাজিয়ে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিয়েছিলেন কোমি। তবে অনেক আইনজীবীর দাবি, প্রকৃত হুমকির ক্ষেত্রে যে আইনি মানদণ্ড থাকা প্রয়োজন, এই অভিযোগে তার অপপ্রয়োগ করা হয়েছে।

ডেমোক্র্যাটদের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে দুর্নীতি ও অপরাধের প্রকৃত মামলাগুলো অবহেলা করছেন। উল্টো নিজের রাজনৈতিক শত্রুদের ঘায়েল করতে তিনি বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.