আপনি পড়ছেন

দক্ষিণ ভারতের মেগাস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। আজ রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় শপথ অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দশকের দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগমের (এআইএডিএমকে) দ্বিমেরু শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ আজ
থালাপতি বিজয়

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর অংশ নেওয়ার কথা রয়েছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের আমন্ত্রণে এবং নবগঠিত জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতার এই সফর কেন্দ্র করে ভারতের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এটি বিজয়ের নতুন সরকারের প্রতি কংগ্রেসের পূর্ণ সমর্থনের এক শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার গতকাল শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বিজয়ের সাথে আজ আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন।

বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরবর্তী সময়ে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই (এম) এবং আইইউএমএলের সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তিনি।

বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাখ লাখ ভক্ত ও সমর্থক। চেন্নাই শহর আজ হলুদ ও মেরুন রঙের সমুদ্রে পরিণত হয়েছে। রূপালি পর্দার ‘থালাপতি’ এখন বাস্তবের ‘জননেতা’ হিসেবে সচিবালয়ে পা রাখছেন। এই দৃশ্য প্রত্যক্ষ করতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ঢল নেমেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.