আপনি পড়ছেন

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাগিয়ার। এর মাধ্যমে দেশটিতে ভিক্টর অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান হলো। গত এপ্রিল মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে অরবানের পরাজয়ের প্রায় এক মাস পর শনিবার (৯ মে) হাঙ্গেরির শাসনভার গ্রহণ করেন ম্যাগিয়ার। খবর আল জাজিরার

অরবান শাসনের অবসান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগিয়ারের শপথ
পিটার ম্যাগিয়ার

৪৫ বছর বয়সী ম্যাগিয়ার কেন্দ্র-ডানপন্থী তিসা পার্টির নেতা। তিনি অর্থনৈতিক স্থবিরতা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে টানাপোড়েনের পর পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে হাঙ্গেরির জনগণকে শাসন পরিবর্তনের প্রবেশদ্বার দিয়ে একসঙ্গে এগিয়ে যাওার আহ্বান জানান ম্যাগিয়ার।

নির্বাচনে বিশাল জয় পেয়েছে তিসা পার্টি। দলটি ১৯৯টি আসনের মধ্যে ১৪১টি দখল করে। তবে নতুন প্রধানমন্ত্রীকে এখনই কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে রয়েছে ইইউর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার, অর্থনীতি ঘুরে দাঁড়ানো এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ করা, যা এপ্রিলেই পুরো বছরের লক্ষ্যের তিন-চতুর্থাংশে পৌঁছে যায়।

শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুদাপেস্টের নব্য-গথিক সংসদ ভবনে। ১২ বছর পর সংসদ চেম্বারে আবারও প্রদর্শিত হয় ইইউর পতাকা, যা অরবানের আমলে সরিয়ে নেওয়া হয়েছিল। নতুন সংসদ স্পিকার অ্যাগনেস ফোরস্টহোফার দায়িত্ব গ্রহণের পরপরই পতাকাটি পুনঃস্থাপনের নির্দেশ দেন। তিনি বলেন, এটি ইউরোপে ফেরার পথে প্রথম প্রতীকী পদক্ষেপ।

ম্যাগিয়ার ইইউর সঙ্গে এমন একটি চুক্তি করতে চান, যার মাধ্যমে মানবাধিকার অবনতি ও আইনের শাসনের সংকট নিয়ে উদ্বেগের কারণে আটকে থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার তহবিল মুক্ত হতে পারে।

অরবানের শাসনামলে হাঙ্গেরি ইইউ থেকে ক্রমেই দূরে সরে যায় এবং মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর হয়। ইউরোপীয় কাউন্সিলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে সহায়তার সিদ্ধান্ত প্রায়ই ভেটো করতেন অরবান

ইউনিভার্সিটি অব সারের ইউরোপীয় রাজনীতি বিভাগের অধ্যাপক থিওফানিস এক্সাড্যাকটিলস আল জাজিরাকে বলেন, ম্যাগিয়ারকে প্রমাণ করতে হবে যে তিনি অরবানের মতো নন এবং সেই প্রশাসনিক কাঠামোকে সামলাতে হবে, যা তার পূর্বসূরি রেখে গেছেন। ১৬ বছর ক্ষমতায় থেকে অরবান প্রশাসনিক কাঠামোকে ব্যাপকভাবে বদলে ফেলেছেন। তাই পুরনো ব্যবস্থাকে উপড়ে ফেলা একটি বড় চ্যালেঞ্জ হবে।

এছাড়া ম্য়াগিয়ারকে নিজেদের ডানপন্থী অতীত অতিক্রম করে নতুন নেতৃত্বের ভাবমূর্তি তৈরি করতে হবে বলে উল্লেখ করেন অধ্যাপক থিওফানিস।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.