গাজামুখী নৌবহরের আটক ২ কর্মীকে মুক্তি দিলো ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুই কর্মীকে দীর্ঘ আটকের পর মুক্তি দিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। রোববার ব্রাজিলের নাগরিক থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ কর্মী সাইফ আবু কেশেককে তারা এই মুক্তি দেয়।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্ত শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের আদালত দুই দফায় তাদের আটকের মেয়াদ বাড়িয়েছিল।
গত ৩০ এপ্রিল গ্রিসের ক্রিট দ্বীপের কাছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালানো হয়। গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা দেওয়া এই নৌবহরটি তখন গন্তব্য থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ছিল।
গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভাঙার লক্ষ্যে এই নৌবহরের প্রথম জাহাজগুলো মানবিক সহায়তা নিয়ে গত ১২ এপ্রিল বার্সেলোনা থেকে ছেড়ে যায়। পরে মূল বহরটি ২৬ এপ্রিল ইতালির সিসিলি দ্বীপ থেকে যাত্রা শুরু করে।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এর ফলে সেখানকার প্রায় ২৪ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় টানা দুই বছর ধরে নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনাবাহিনী। এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অবরুদ্ধ উপত্যকা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.