আপনি পড়ছেন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে ইরাকের জনবিরল মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। শুধু তাই নয়, সেই ঘাঁটির অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তদন্তে যাওয়া ইরাকি বাহিনীর ওপরও হামলা চালানো হয় বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক সূত্র। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

ইরান যুদ্ধে ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি গড়েছিল ইসরায়েল
ইসরায়েলের সেনা বাহিনীর ট্যাংক

মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নীরব সম্মতিতে যুদ্ধ শুরুর আগে এই গোপন স্থাপনাটি তৈরি করা হয়। ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিশেষ বাহিনীর অস্থায়ী অবস্থান ও বিমানবাহিনীর রসদ সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বিশেষ করে ইরানের আকাশসীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি ছিল সেখানে।

সূত্রগুলো বলছে, মার্চের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন এক স্থানীয় মেষপালক।
তিনি হেলিকপ্টার চলাচলসহ সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য ইরাকি কর্তৃপক্ষকে জানান। এরপর তদন্তে সেনা পাঠানো হলে তাদের ওপর বিমান হামলা হয়। এতে এক ইরাকি সেনা নিহত ও আরও কয়েকজন আহত হন।

তৎকালীন পরিস্থিতি নিয়ে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষোভ প্রকাশ করেছিল। যৌথ অপারেশন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল-মুহাম্মাদাওয়ি বলেছিলেন, হামলাটি কোনো ধরনের সমন্বয় বা অনুমতি ছাড়াই চালানো হয়েছিল। পরে বাগদাদ জাতিসংঘেও অভিযোগ জমা দেয়। তবে সে সময় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হলেও পরবর্তীতে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই হামলায় মার্কিন বাহিনীর সম্পৃক্ততা ছিল না।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরাকের বিশাল ও জনশূন্য পশ্চিম মরুভূমি দীর্ঘদিন ধরেই গোপন সামরিক অভিযানের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ১৯৯১ ও ২০০৩ সালে সাদ্দাম হোসেনবিরোধী অভিযানের সময়ও মার্কিন বিশেষ বাহিনী এই অঞ্চল ব্যবহার করেছিল।

কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান ‘হরাইজন এনগেজের’ গবেষণা প্রধান মাইকেল নাইটস বলেন, যুদ্ধের আগে সাময়িক ফরোয়ার্ড অপারেটিং বেস তৈরি করা আধুনিক সামরিক কৌশলের অংশ। তার মতে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এমন গোপন ঘাঁটির জন্য আদর্শ জায়গা।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের শুরুতে ইরানের ইসফাহানের কাছে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান নিয়েও ইসরায়েল সহযোগিতার প্রস্তাব দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত মার্কিন বাহিনী নিজেরাই তাদের বৈমানিকদের উদ্ধার করে।

এদিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ নিয়ে মুখ খোলেনি। তবে দেশটির বিমানবাহিনীর সাবেক প্রধান তোমের বার সম্প্রতি এক বিদায়ী বার্তায় ইঙ্গিত দেন যে, বিশেষ ইউনিটগুলো ‘কল্পনারও বাইরে’ নানা গোপন অভিযান পরিচালনা করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.