‘জমি কিনে সাইপ্রাস দখল করছে ইসরায়েল’, সতর্ক করলেন ইইউ আইনপ্রণেতা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ব্যাপক হারে জমি কেনার মাধ্যমে ইসরায়েল সাইপ্রাস দখল করে নিচ্ছে বলে সতর্ক করেছেন দক্ষিণ সাইপ্রাসের একজন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতা। ফিদিয়াস পানাইওতু নামের ওই আইনপ্রণেতা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন। তার মতে, ক্রমবর্ধমান ইসরায়েলি বিনিয়োগ ও সম্পদ অধিগ্রহণ সাইপ্রাসের সামাজিক ও অর্থনৈতিক চরিত্র বদলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।

ফিদিয়াস পানাইওতু জানান, সাম্প্রতিক বছরগুলোতে সাইপ্রাসে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে আবাসন ও ভূমি উন্নয়ন খাতে এই বিনিয়োগ বেশি দেখা যাচ্ছে এবং এসব খাতে সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছেন ইসরায়েলিরা।
তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি ভালোভাবে চলার জন্য আমরা ইসরায়েলি বিনিয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, যা একটি বড় সমস্যা।’
তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাপকভাবে সম্পত্তি কেনার মাধ্যমে তারা নিজেদের জন্য আলাদা আবাসিক বলয় তৈরি করছে।’
এ ছাড়া রাশিয়া, ইউক্রেন, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো ইইউ-বহির্ভূত অন্যান্য দেশের বিনিয়োগের কথাও উল্লেখ করেন এই আইনপ্রণেতা। তিনি মনে করেন, বিদেশি মালিকানা সবসময় নেতিবাচক নয়। তবে স্বচ্ছতা ও তদারকির অভাব থাকলে এটি সমস্যার কারণ হতে পারে।
সাইপ্রাসে বিদেশি ধনী বিনিয়োগকারীদের এই লাগামহীন বিস্তারের জন্য দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুর্নীতি এবং বিদেশি বিনিয়োগের ওপর গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের নির্ভরতাকে দায়ী করেছেন পানাইওতু।
তিনি বলেন, ‘উদাহরণস্বরূপ, সরকার যদি একতরফাভাবে ইসরায়েলি বড় বিনিয়োগকারীদের তাদের ইচ্ছামতো নির্মাণের সুযোগ দেয়, অথবা তাদের কার্যক্রমের ফলাফল নিয়ন্ত্রণ না করে, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। অনেক সময় এসব বিনিয়োগকারী সাইপ্রাসের স্থানীয় কোম্পানিগুলোর আড়ালে কাজ করে, যা তাদের জন্য সাইপ্রাসে বিনিয়োগ করা আরও সহজ করে তোলে।’
দক্ষিণ সাইপ্রাসে বসবাসরত ইসরায়েলিরা নিজেদের জন্য আলাদা অবকাঠামো গড়ে তুলছে বলেও দাবি করেছেন তিনি। এর মধ্যে এমন সব স্কুল রয়েছে, যেখানে মূলত ইসরায়েলি শিক্ষার্থীরাই পড়াশোনা করে।
এই পরিস্থিতির উন্নয়নে কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন পানাইওতু। জমি কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে এবং আইন লঙ্ঘন রোধ করতে কর্তৃপক্ষের নতুন আইন প্রণয়ন করা উচিত বলে তিনি জানান। সেই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়ে বাইরের প্রভাব এবং বিদেশি পুঁজির ওপর নির্ভরতা কমাতে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করারও তাগিদ দিয়েছেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.