আপনি পড়ছেন

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে কারাগাার থেকে মুক্ত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে দেশটির রাজধানী ব্যাংককের ক্লোংপ্রেম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। খবর রয়টার্সের

কারাগার থেকে মুক্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
থাকসিন সিনাওয়াত্রা

থাকসিনকে স্বাগত জানাতে কারাফটকে হাজির হন তার পরিবারের সদস্য ও সমর্থকেরা। বেরিয়ে এসে পরিবারের সদস্যদের আলিঙ্গন করেন তিনি। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ছিলেন। থাকসিন নিজের দল ফিউ থাই পার্টি ও রেড-শার্ট সমর্থকদের অভিবাদন জানান।

কারাগার থেকে বের হওয়ার সময় থাকসিনের পরনে ছিল সাদা শার্ট আর নীল প্যান্ট। তার ছোট করে ছাঁটা চুলে পাক ধরেছে। থাকসিন কারাগার থেকে বেরিয়ে আসার পর জাতীয় সংগীত বাজানো হয়। থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান তিনি। মুক্তির পরপরই থাকসিন সাংবাদিকদের বলেন, তিনি সুস্থ আছেন এবং স্বস্তি অনুভব করছেন।

আনুষ্ঠানিকতা শেষে সকাল ৭টা ৫৬ মিনিটে গাড়িবহর নিয়ে কারাগার এলাকা ছাড়েন থাকসিন। এ সময় তার বিলাসবহুল গাড়ির পেছনের জানালার কাচ পুরোপুরি নামানো ছিল। সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে ধীরগতিতে গাড়িটি এগিয়ে যায়। সমর্থকদের শুভেচ্ছা জানান থাকসিন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তার শাসনামলের জন্য দেওয়া এক বছরের কারাদণ্ডের অংশবিশেষ ভোগ করেছেন তিনি। ৭৬ বছর বয়সে কারাগার থেকে তার মুক্তি থাইল্যান্ডে দিনের প্রধান সংবাদ হয়ে ওঠে।

২০০১ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই আত্মপ্রত্যয়ী ও স্বনির্মিত এই কোটিপতি রাজনীতিবিদ দেশটিকে পুনর্গঠনের চেষ্টা করে গেছেন। তিনি যেমন বিপুল সমর্থক পেয়েছেন, তেমনি তীব্র বিরোধিতার মুখেও পড়েছেন। ২০০৬ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও তার দল বারবার নির্বাচনে জয়ী হয়েছে।

রাজতন্ত্র-ঘনিষ্ঠ প্রতিষ্ঠানের থাকসিনের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দুশ্চিন্তা ছিল প্রবল। ফলে তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের একের পর এক রায়, বছরের পর বছর সহিংস আন্দোলন, এবং অবশেষে ২০১৪ সালের আরেক দফা অভ্যুত্থান— সব মিলিয়ে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে।

তারপরও দমে যাননি থাকসিন। বিদেশে থেকেই দল পরিচালনা করতে থাকেন এবং ২০২৩ সালে এক ধরনের বড় সমঝোতার ফলেই তার রক্ষণশীল প্রতিপক্ষরা তাকে দেশে ফিরতে দেয়, যাতে সরকারে ফিরে আসার পর তিনি দলকে পরোক্ষভাবে নেতৃত্ব দিতে পারেন। তার জনপ্রিয়তা যে এখনো টিকে আছে, তা স্পষ্ট ছিল কারাগারের বাইরে সমবেত জনসমাগমে।

মাইসা লম্বুয়ারত নামে এক সমর্থক তাকে মুক্তি পেতে দেখার জন্য ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে আসেন। তিনি বলেন, আজ আমি তার জন্য ২০ কেজি লিচু এনেছি। জানি তিনি এগুলো পছন্দ করেন। তিনি এখন মুক্ত, আমি চাই তিনি ভালো কিছু খান। আমি আশা করি তিনি আবার দেশের জন্য কাজ করবেন। মানুষ এত কষ্টে আছে— তারই শুধু প্রতিশ্রুতির কাজগুলো পূরণ করার ক্ষমতা আছে।

গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন থাকসিন। সেই সময় থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট তাকে এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের সংঘাতে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.