আপনি পড়ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ১৩ থেকে ১৫ মে বেইজিং সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ৯ বছর পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। বৈশ্বিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রায় ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সফরে ইরানের প্রতি বেইজিংয়ের অব্যাহত সমর্থনের বিষয়টি নিয়ে শি জিনপিংয়ের ওপর চাপ প্রয়োগ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আশা করছি প্রেসিডেন্ট চাপ প্রয়োগ করবেন এবং আপনারা যেমনটি বলেছেন, তিনি আগেও এমনটা করেছেন।’

এর আগে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল কেনার কারণে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে উইন্ডওয়ার্ড মেরিটাইম ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, বেইজিং এখনো ইরানের মোট তেল বিক্রির ৯০ শতাংশই ক্রয় করছে। চলতি মাসের শুরুতে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়া ৫টি চীনা শোধনাগারকে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করার নির্দেশ দেয় বেইজিং। বিদেশি আইন মোকাবিলায় বেইজিংয়ের এই বিরল পদক্ষেপ ‘ব্লকিং অর্ডার’ নামে পরিচিত।

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ট্রাম্প এর আগেও শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। ওই সময় তিনি ইরানকে চীনের রাজস্ব প্রদান, দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য ও সম্ভাব্য অস্ত্র রপ্তানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন শুল্ক বৃদ্ধি, প্রযুক্তিগত বিধিনিষেধ এবং বিশ্ববাজারে আধিপত্য বিস্তারকারী বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) উপাদানের ওপর চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধির কারণে এই সম্পর্কের অবনতি ঘটে। এছাড়া সম্প্রতি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ায় এই সফরে তাইওয়ান ইস্যুটিও আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি সাংবাদিকদের জানান, বুধবার সন্ধ্যায় ট্রাম্প বেইজিংয়ে পৌঁছাবেন। বৃহস্পতিবার সকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে একটি স্বাগত অনুষ্ঠান এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এরপর তারা ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন করবেন এবং একটি রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন। শুক্রবার চা চক্র ও মধ্যাহ্নভোজের মাধ্যমে দ্বিপক্ষীয় বৈঠক শেষ করে ট্রাম্প দেশের উদ্দেশে রওনা হবেন।

আনা কেলি বলেন, ‘মার্কিন জনগণ আশা করতে পারে যে প্রেসিডেন্ট আমাদের দেশের পক্ষে আরও ভালো চুক্তি নিয়ে আসবেন।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তিগুলো চীনের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি মার্কিন কর্মী, কৃষক এবং পরিবারগুলোকে অগ্রাধিকার দেবে এবং জাতীয় নিরাপত্তায় মার্কিন অর্থনৈতিক শক্তিকে রক্ষা করবে।’

সফরে দুই নেতা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বোর্ড ও বিনিয়োগ বোর্ড গঠনের বিষয়ে আলোচনা করবেন। এর আগে গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার সর্বশেষ বৈঠক হয়েছিল। চলতি বছরের শেষের দিকে শি জিনপিংয়েরও ওয়াশিংটন সফরের কথা রয়েছে, তবে এখনও কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে সর্বশেষ চীন সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ট্রাম্পের এই সফরের কথা থাকলেও ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.