আপনি পড়ছেন

ইউরোপীয় সরকারগুলোর এখন রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসা উচিত বলে মনে করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্তাব। তবে চলতি বছর মস্কোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

আলেকজান্ডার স্তাব: রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার সময় এসেছে
আলেকজান্ডার স্তাব

সোমবার ইতালীয় দৈনিক কোরিয়েরে দেল্লা সেরায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার সময় এসেছে। তবে এটি কখন ঘটবে, তা আমি জানি না।’

আলেকজান্ডার স্তাব বিশ্বাস করেন, রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের নীতি এখন আর ইউরোপের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর এ কারণেই ইউরোপকে এখন সরাসরি মস্কোর সঙ্গে যুক্ত হতে হবে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, অন্তত এই বছরের জন্য শান্তি আলোচনার টেবিলে নেই।’ ইউরোপের পক্ষ থেকে কে রাশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এখনো সেটি জানি না।’

এই প্রক্রিয়ায় সমন্বয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান আলেকজান্ডার স্তাব। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজেদের মধ্যে সবকিছুর সমন্বয় থাকতে হবে। বিশেষ করে ই-৫ (জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও পোল্যান্ড) এবং সীমান্তে থাকা নর্ডিক ও বাল্টিক দেশগুলোর মধ্যে সমন্বয় জরুরি। এটি কোনো বিশেষ দূত নাকি নেতাদের কোনো গোষ্ঠীর মাধ্যমে হবে, তা পরে দেখা যাবে।’

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইউরোপীয় নেতাদের অস্বীকৃতির বিষয়টি সঠিক ছিল কি না, এমন প্রশ্নের জবাব দেন স্তাব। তিনি জানান, হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের সঙ্গে কোনো পরামর্শ করেননি এবং এ কারণেই ইউরোপ এমন প্রতিক্রিয়া দেখিয়েছে।

তিনি আরও বলেন, ‘এখন আমরা আশা করি, যুক্তরাষ্ট্র ও ইরান একটি টেকসই যুদ্ধবিরতির সমাধান খুঁজে পাবে। তাদের দেখে মনে হচ্ছে তারা এর কাছাকাছি রয়েছে। সেই মুহূর্তে হরমুজ প্রণালী পুনরায় খোলার যেকোনো উদ্যোগে অবশ্যই ইউরোপকে সম্পৃক্ত করতে হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.