আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বর্তমানে কার্যত মার্কিন সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে বলে সতর্ক করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে সেখানে বেসামরিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি ইসরায়েলি এয়ারলাইন্সগুলো তীব্র আর্থিক ঝুঁকির মুখে পড়েছে। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহারোনোত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

ইসরায়েলের বেন গুরিয়ন এখন মার্কিন ঘাঁটি!
ছবি - সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান শ্মুয়েল জাকায় পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এবং মন্ত্রণালয়ের মহাপরিচালক মোশে বেন জাকেনকে একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের আগে মূল বিমানবন্দরে সামরিক কার্যক্রম বাড়ার কারণে বিদেশি এয়ারলাইন্সগুলোর ফিরে আসা বিলম্বিত হচ্ছে এবং টিকিটের দাম বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তার অংশ হিসেবে বিমানবন্দরটিতে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজসহ ডজন ডজন মার্কিন সামরিক বিমান অবস্থান করছে।

শ্মুয়েল জাকায় বলেন, ‘বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করা বিদেশি এয়ারলাইন্সগুলোর ফিরে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটি ইসরায়েলি এয়ারলাইন্সগুলোর আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক উত্তেজনার কারণে বেসামরিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, ইসরায়েলি এয়ারলাইন্সগুলো তাদের অনেক উড়োজাহাজ বিদেশে সরিয়ে নিয়েছে, যার মধ্যে কয়েকটি এখনো ফিরে আসেনি।

জাকায়ের মতে, ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠানগুলো বেসামরিক বিমান চলাচলের ক্ষতি এবং টিকিটের দাম ও জনসাধারণের ওপর এর প্রভাব পুরোপুরি বুঝতে পারছে না। তিনি বলেন, ‘বেন গুরিয়ন বিমানবন্দর এখন সীমিত বেসামরিক কার্যক্রমসহ একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে।’

পরিচালন ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং ফ্লাইটের চাহিদা বাড়ার কারণে বর্তমান পরিস্থিতি ইসরায়েয়ার, আরকিয়া এবং এয়ার হাইফার মতো ছোট ইসরায়েলি এয়ারলাইন্সগুলোর জন্য বাস্তব হুমকি তৈরি করেছে বলেও তিনি সতর্ক করেন। এ অবস্থা শুধু এয়ারলাইন্স নয়, বরং দেশের সব নাগরিকের ক্ষতি করছে উল্লেখ করে তিনি মার্কিন বিমানগুলোকে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সরিয়ে সামরিক ঘাঁটিতে নেওয়ার আহ্বান জানান।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অর্থনৈতিক বিষয়াবলি বিষয়ক কমিটির এক বৈঠকে ইসরায়েয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা উরি সিরকিসের বক্তব্যও তুলে ধরেছে ইয়েদিওত আহারোনোত। তিনি জানান, তাদের এয়ারলাইন্স সাধারণত বেন গুরিয়ন বিমানবন্দরে ১৭টি উড়োজাহাজ পার্ক করে রাখলেও এখন রাতে মাত্র চারটি রাখার অনুমতি পাচ্ছে। এই বিধিনিষেধের কারণে টিকিটের দাম বাড়ছে এবং ইসরায়েলি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনার সংখ্যা সীমিত হয়ে পড়ছে।

এদিকে, মার্কিন সেনাদের থাকার ব্যবস্থা করতে দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর ইলাতের হোটেলগুলোতে শত শত ইসরায়েলির বুকিং বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ২৪। চ্যানেলটি জানায়, হোটেলগুলো অতিথিদের জানিয়েছে যে চলতি মাস থেকে শুরু করে গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী নভেম্বর পর্যন্ত সব বুকিং বাতিল করা হয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর আশঙ্কায় ইসরায়েল তাদের সামরিক সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। এর জেরে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো স্থায়ী চুক্তি অর্জিত হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের জবাবে রোববার ইরান পাকিস্তানকে নিজেদের প্রতিক্রিয়া পাঠিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.