মুখ্যমন্ত্রী হয়েই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপাতি বিজয়ের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
থালাপাতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই বড় ধরনের সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নির্দেশনা অনুযায়ী, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল-কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা তামিলনাড়ু রাজ্য বিপণন কর্পোরেশরে সব দোকান বন্ধ করা হবে।
রাজ্য সরকারের তথ্য বলছে, বর্তমানে তামিলনাড়ুতে সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অবস্থিত।
নতুন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে রাজ্যের দীর্ঘদিনের জনঅসন্তোষ মোকাবিলার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের অবাধ বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বহুদিন ধরেই ক্ষোভ ছিল। সরকার এই পদক্ষেপকে সামাজিক সংস্কারের অংশ হিসেবে তুলে ধরছে।
তবে বিষয়টি নিয়ে অর্থনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ, সরকারি মদের দোকানগুলো তামিলনাড়ু সরকারের অন্যতম বড় রাজস্ব উৎস। ফলে এত বিপুলসংখ্যক দোকান বন্ধ হলে রাজস্ব আদায়ে কী প্রভাব পড়বে এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে এর প্রভাব পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক বিজয় রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নির্বাচনে বড় সাফল্য পেয়ে রাজ্যের বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লীগের সমর্থনে জোট সরকার গঠন করেছে দলটি।
দায়িত্ব নেওয়ার পর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন বিজয়। আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
একইসঙ্গে আগের সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, রাজ্যের প্রকৃত আর্থিক অবস্থার ওপর একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। তাঁর দাবি, তামিলনাড়ুর ওপর বর্তমানে ১০ লাখ কোটি রুপির বেশি ঋণের চাপ রয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণেই বিজয় বলেন, রাজ্যের আর্থিক বাস্তবতা জনগণের সামনে তুলে ধরা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেওয়া হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.