আপনি পড়ছেন

সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর এবার সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে—এমন দাবি উঠে এসেছে ইরান-সংকট ঘিরে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে গোপন হামলা চালিয়েছে আমিরাতের বাহিনী।

ইরান যুদ্ধে গোপনে জড়ালো আমিরাত, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ
সংযুক্ত আরব আমিরাতের লোগো

যদিও আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি আবুধাবি, তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এতদিন যুদ্ধে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হলেও, এখন আমিরাতকেই দেখা যাচ্ছে সক্রিয় সামরিক অংশীদারের ভূমিকায়।

সূত্রগুলোর দাবি, গত এপ্রিলের শুরুতে চালানো ওই হামলায় শোধনাগারটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং উৎপাদন সক্ষমতার বড় অংশ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়ে। সে সময় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে উপসাগরীয় উত্তেজনা কমেনি।

হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করা হয়েছে।  বিশ্লেষকদের মতে, ইরান চেয়েছিল যুদ্ধের অর্থনৈতিক মূল্য বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে।

যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরপেক্ষ অবস্থানের কথা বললেও বাস্তবে তাদের আকাশসীমা ও সামরিক অবকাঠামো ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরেই অঞ্চলটির জ্বালানি স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পরিস্থিতি আমিরাতের কৌশলগত অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব রক্ষায় এখন দেশটি আগের চেয়ে অনেক বেশি সামরিকভাবে সক্রিয় হতে প্রস্তুত।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি বলেন, উপসাগরীয় কোনো আরব দেশের সরাসরি ইরানে হামলার অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে আরব বিশ্বে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি হতে পারে।

এদিকে যুদ্ধের মধ্যে আমিরাতের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপের অভিযোগ উঠেছে। দুবাইয়ে ইরান-সংশ্লিষ্ট কিছু স্কুল ও ক্লাব বন্ধ করা, ইরানি নাগরিকদের ভিসা ও ট্রানজিট সুবিধা সীমিত করার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এখন দেশটির ভেতরে অভিযান চালানোর ঝুঁকি অনেক কমে গেছে। ফলে আঞ্চলিক মিত্রদের আরও প্রকাশ্য সম্পৃক্ততার সম্ভাবনাও বাড়ছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও জ্বালানি রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস দেখছেন পর্যবেক্ষকেরা। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং উপসাগরীয় দেশগুলোর সামরিক অবস্থান ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.