ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মানবাধিকার লঙ্ঘন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) অবৈধ তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে ইরানের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। সোমবার ও মঙ্গলবার পৃথক ঘোষণায় দেশ দুটি এই পদক্ষেপ নেয়।

সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন ভুয়া কোম্পানি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চীনের কাছে আইআরজিসির তেল বিক্রি ও পরিবহনে সহায়তা করেছে। ওয়াশিংটন জানিয়েছে, ইরান, হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানভিত্তিক এসব প্রতিষ্ঠান আইআরজিসির পক্ষে তেলের চালান ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সুবিধা দিয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, তেল বিক্রিতে আইআরজিসির ভূমিকা আড়াল করতে এবং রাজস্ব দেশের বাইরে নিতে বিদেশি বিভিন্ন ভুয়া কোম্পানি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহর হিসেবে পরিচিত আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু ট্যাংকারও রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইআরজিসির শহীদ পুরজাফরি অয়েল হেডকোয়ার্টার্সের প্রধান আহমাদ মোহাম্মদী জাদেহ, অর্থ প্রধান সামাদ ফাথি সালামি এবং বাণিজ্য প্রধান মোহাম্মদরেজা আশরাফি গেহি। এছাড়া হংকং ব্লু ওশান লিমিটেড, হংকং সানমু লিমিটেড, ওশান অ্যালিয়াঞ্জ শিপিং এলএলসি এবং ইউনিভার্সাল ফরচুন ট্রেডিং এলএলসির মতো প্রতিষ্ঠানও এই তালিকায় রয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, সামরিক ও পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ইরানের আয়ের উৎস বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘ইরানের সামরিক বাহিনী মরিয়া হয়ে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তাই এই অর্থনৈতিক চাপ তাদের অস্ত্র কর্মসূচি, সন্ত্রাসী প্রক্সি এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার অর্থায়ন থেকে বঞ্চিত করবে।’
অন্যদিকে, মঙ্গলবার অস্ট্রেলিয়া সরকার মানবাধিকার লঙ্ঘন এবং সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইরানের ৭ জন ব্যক্তি এবং ৪টি প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানের নিরাপত্তা ও আর্থিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পেনি ওং বলেন, ‘জানুয়ারি মাসে ইরানি সরকার তার নিজের হাজার হাজার নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার, বন্দিদের ওপর নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা দিয়েছে। এসব নৃশংসতা সম্পর্কে বিশ্বকে জানতে না দেওয়ার জন্য সরকার ইন্টারনেট সংযোগও সীমিত করেছিল।’
অস্ট্রেলিয়া সরকারের মতে, নিষেধাজ্ঞার শিকার হওয়া কেউ কেউ ইরানের বাধ্যতামূলক হিজাব নীতি বাস্তবায়ন, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিরোধীদের ওপর নজরদারি এবং বিদেশি নাগরিকদের আটকে রাখার সঙ্গে জড়িত ছিল। এছাড়া সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সহায়তা করার অভিযোগে বিভিন্ন আর্থিক নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
যুক্তরাজ্যের সঙ্গে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্যানবেরা জানিয়েছে, বর্তমান আলবানিজ সরকার আইআরজিসির সঙ্গে যুক্ত শতাধিকসহ এখন পর্যন্ত ইরান সংশ্লিষ্ট ২৩৩টিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সর্বশেষ এসব অভিযোগ ও নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.