মধ্যপ্রাচ্যের মানচিত্র পাল্টে দিতেই ইরানে হামলা, দাবি কাতারের সাবেক প্রধানমন্ত্রীর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যকে পাল্টে দেওয়ার দীর্ঘমেয়াদি ইসরায়েলি লক্ষ্যের অংশ। কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল-থানি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'গ্রেটার ইসরায়েল' গঠনের আকাঙ্ক্ষা নিয়ে সতর্ক করেছেন। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকে জরুরি ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ প্রতিরক্ষা চুক্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

শেখ হামাদ গত বছর থেকেই মধ্যপ্রাচ্যে আসন্ন সংঘাতের বিষয়ে সতর্ক করে আসছিলেন। তিনি জানান, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা আগামী কয়েক দশকের জন্য মধ্যপ্রাচ্যের রূপরেখা নির্ধারণ করে দেবে। সামরিক হামলা প্রতিরোধে তিনি উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার মতে, ইসরায়েলের ভেতরের একটি কট্টরপন্থী গোষ্ঠী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।
সাক্ষাৎকার থেকে জানা যায়, এই সংঘাতের প্রেক্ষাপট অনেক পুরোনো। ১৯৯০-এর দশকের শেষ দিকে বিল ক্লিনটন প্রশাসনের একটি বার্তা পৌঁছে দিতে কাতারি নেতৃত্ব তাকে তেহরানে পাঠিয়েছিল। ওই বার্তায় যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান তার নবজাত পারমাণবিক কর্মসূচি রাশিয়ার কাছে হস্তান্তর করবে অথবা আন্তর্জাতিক কোনো ব্যবস্থার অধীনে তা গ্রহণ করবে। সে সময় কাতার কেবল একজন বার্তাবাহক হিসেবে কাজ করলেও তেহরান দোহাকে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল।
বর্তমান যুদ্ধে হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট সংকটকে সবচেয়ে বিপজ্জনক পরিণতি হিসেবে আখ্যা দিয়েছেন শেখ হামাদ। তিনি জানান, ইরান এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে নিজেদের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এই সংকটের সবচেয়ে বড় ক্ষতি উপসাগরীয় দেশগুলো ভোগ করেছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, নেতানিয়াহু মার্কিন প্রশাসনকে ভুল বুঝিয়েছিলেন যে, এই যুদ্ধ সংক্ষিপ্ত হবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই ইরানি শাসনব্যবস্থার পতন ঘটবে।
উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ বিভাজনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছেন শেখ হামাদ। এর মোকাবিলায় তিনি কৌশলগতভাবে ঘনিষ্ঠ দেশগুলোকে নিয়ে সৌদি আরবের নেতৃত্বে একটি যৌথ সামরিক জোট বা 'গালফ ন্যাটো' গঠনের প্রস্তাব দেন। এছাড়া সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনব্যবস্থার পতনে তিনি স্বস্তি প্রকাশ করেন। নতুন সিরীয় নেতৃত্বের বাস্তববাদী অবস্থানের প্রশংসা করে তিনি দেশটিকে পুনর্গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.