কুয়েতে আইআরজিসির অনুপ্রবেশ, ইরানি রাষ্ট্রদূতকে তলব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যদের বুবিয়ান দ্বীপে কথিত অনুপ্রবেশ ও কুয়েতি বাহিনীর সঙ্গে সংঘর্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত। এ ঘটনার জেরে ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি হস্তান্তর করেছে দেশটি। মঙ্গলবার তাকে তলব করা হয়।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি সদস্যদের সশস্ত্র অনুপ্রবেশের বিষয়ে ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ তোতোনজির কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি হস্তান্তর করেছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলাইমান আল-মাশান।
মন্ত্রণালয় এই ঘটনাকে শত্রুতামূলক কাজ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে ইরানকে অবিলম্বে ও নিঃশর্তভাবে এ ধরনের কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
কুয়েতের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং ২০২৬ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘনের জন্য ইরানকে পুরোপুরি দায়ী করেছে কুয়েত।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, জাতিসংঘের সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী কুয়েত আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে। এছাড়া নিজেদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকারও তাদের রয়েছে।
এর আগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমুদ্রপথে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার সময় আইআরজিসির সঙ্গে যুক্ত চারজনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনার প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের সময় আইআরজিসির সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তারা জানায়, কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কাজ পরিচালনার জন্য ভাড়া করা একটি মাছ ধরার নৌকায় করে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষের সময় কুয়েতের একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জেরে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর প্রতিশোধমূলক হামলা চালায় তেহরান। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে হওয়া আলোচনা দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ অবসানের জন্য মার্কিন প্রস্তাবের বিষয়ে গত রোববার পাকিস্তানকে নিজেদের প্রতিক্রিয়া পাঠায় ইরান। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করে বলেন, ‘প্রস্তাবটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.