আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে উভয় পক্ষের মধ্যেই যথেষ্ট সদিচ্ছা রয়েছে বলে মনে করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পুনরায় উত্তেজনা বৃদ্ধি পেলে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের সদিচ্ছা দেখছে তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

মঙ্গলবার সম্প্রচারিত আল জাজিরার সাংবাদিক রাসুল সেরদারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান এসব কথা বলেন। তিনি জানান, আঙ্কারার তাৎক্ষণিক অগ্রাধিকার হলো ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি যেন অব্যাহত থাকে তা নিশ্চিত করা।

তাদের সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধবিরতি বহাল রয়েছে কি না তা দেখা এবং বর্তমানে তারা এ বিষয়েই গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি মনে করি, যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের মধ্যেই এখন যথেষ্ট সদিচ্ছা রয়েছে।’

নতুন করে লড়াই শুরু হলে তা ব্যাপক অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে সতর্ক করেন হাকান ফিদান। এর ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হতে পারে। তিনি বলেন, ‘এর ফলে উত্তেজনা ও আরও বিপর্যয় বৃদ্ধির পাশাপাশি বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।’

হরমুজ প্রণালীতে যুদ্ধপূর্ব অবস্থার মতো অবাধ নৌ চলাচল পুনরুদ্ধারের ওপরও জোর দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘যুদ্ধের আগে যেমনটা ছিল, ঠিক সেভাবেই আমরা সব জাহাজের অবাধ চলাচল দেখতে চাই।’

যুদ্ধের আগের পরিস্থিতি সবাই উপভোগ করছিল বলে উল্লেখ করেন ফিদান। তিনি সতর্ক করে বলেন, ‘ব্যাপক আন্তর্জাতিক সম্মতি ছাড়া নতুন কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে তা নতুন সংঘাতের উৎস হয়ে উঠতে পারে।’

তুরস্ক পাকিস্তানের নেতৃত্বাধীন এবং কাতারসহ আঞ্চলিক দেশগুলোর সমন্বয়ে পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করে বলেও জানান ফিদান।

তিনি জানান, আঙ্কারা বিশ্বাস করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিদ্যমান প্রস্তাবগুলো সংশোধন করে এমন একটি গ্রহণযোগ্য ভাষা খুঁজে বের করা সম্ভব, যাতে উভয় পক্ষই একমত হতে পারে।

মধ্যস্থতার বিষয়ে হাকান ফিদান বলেন, ‘মাঝেমধ্যে মধ্যস্থতা করার সময় সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয় যখন আপনি আটকে যান এবং তখন আপনাকে সৃজনশীল ধারণার সন্ধান করতে হয়।’

আঞ্চলিক দেশগুলো কূটনৈতিক প্রক্রিয়ায় অবদান রাখার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সুতরাং আপনার কিছু বাইরের অংশীদার বা বিশ্বস্ত অংশীদারের প্রয়োজন হবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.