পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা: কলকাতা হাইকোর্টে তৃণমূলের মামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দলের পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এই মামলাটি করেন। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এসেছে। বিজয়ের পর বিজেপির নেতারা কোনো হামলা বা কার্যালয় দখলের ঘটনা না ঘটাতে কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। তৃণমূল সমর্থকেরা যেন বিজেপিতে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছিল। যদিও নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির বিজয় মিছিলে তৃণমূলের সমর্থকদের দেখা গেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, এসব সহিংসতার ঘটনায় তৃণমূলের অন্তত ২ হাজার কর্মী-সমর্থক আহত হয়েছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূলের ৩৬৫টি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় উপযুক্ত তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনকারী এই আইনজীবী হুগলির উত্তরপাড়া আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোট পরবর্তী এসব সহিংসতায় রাজ্য পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। হামলায় সপ্তগ্রামের কর্মী সোমনাথ আচার্য এবং চাকদহের কর্মী তপন সিকদার নিহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ যখন চরম অরাজকতার শিকার, তখন প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে কড়া জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র বিমল শঙ্কর নন্দ জানিয়েছেন, এসব ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পৃক্ততা নেই। ফল ঘোষণার পর সুযোগসন্ধানী কিছু মানুষ বিজেপির নাম ভাঙিয়ে এসব ঘটাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.