একক টিকিটে ট্রেন ভ্রমণ সহজ করার পরিকল্পনা করছে ইইউ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপজুড়ে ট্রেন ভ্রমণ ও টিকিট বুকিং পদ্ধতি সহজ করতে একক টিকিট ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে ইউরোপীয় কমিশন। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এই ‘এক ভ্রমণ, এক টিকিট’ ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়।

ইউরোপীয় কমিশন এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, নতুন প্রস্তাবনার মূল লক্ষ্য হলো আঞ্চলিক, দূরপাল্লা এবং আন্তঃসীমান্ত ভ্রমণের পরিকল্পনা ও বুকিং প্রক্রিয়াকে আরও সহজ করা। বিশেষ করে যেসব ট্রেন যাত্রায় একাধিক অপারেটরের পরিষেবা যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে এটি বেশি কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, আন্তঃসীমান্ত যাত্রীদের সব ধরনের ভ্রমণ বিকল্পের মধ্যে তুলনা করার অসুবিধা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বিভিন্ন পরিবহন পরিষেবা যুক্ত করা এবং ভিন্ন ভিন্ন কোম্পানির টিকিট নিয়ে একাধিক ধাপে ট্রেন যাত্রার বুকিংয়ের জটিলতা কমাতেও এই প্রস্তাবনা সহায়তা করবে।
যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়, নতুন এই ব্যবস্থার মাধ্যমে একাধিক রেল অপারেটরের জন্য একটিমাত্র টিকিট বুকিংয়ের সুবিধা তৈরি হবে। এর ফলে রেলের বাজার আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে।
নতুন নিয়মে যাত্রীরা একটিমাত্র টিকিটের মাধ্যমে বিভিন্ন রেল অপারেটরের সমন্বিত পরিষেবা খুঁজে নিতে এবং তা কিনতে পারবেন। যাত্রীরা তাদের পছন্দমতো যেকোনো স্বাধীন টিকিটিং প্ল্যাটফর্ম বা নির্দিষ্ট রেল অপারেটরের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে একবারের লেনদেনেই এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
বিবৃতিতে আরও জানানো হয়, একাধিক অপারেটর যুক্ত থাকা ট্রেন যাত্রায় সংযোগকারী ট্রেন ধরতে ব্যর্থ হলে যাত্রীরা নতুন করে সম্পূর্ণ যাত্রী অধিকার সুরক্ষা পাবেন। এর আওতায় একক টিকিট থাকা যাত্রীদের সহায়তা, বিকল্প রুট নির্ধারণ, অর্থ ফেরত ও ক্ষতিপূরণ দেওয়া হবে।
এই প্রস্তাবনায় টিকিট বিক্রি ও ভ্রমণ বিকল্পগুলোর নিরপেক্ষ উপস্থাপন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এজন্য টিকিটিং প্ল্যাটফর্ম এবং অপারেটরদের জন্য নতুন বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
আজকের এই ঘোষণার পর কমিশন প্রস্তাবিত বিধিমালাটি ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্টে জমা দেবে। সাধারণ আইনি প্রক্রিয়ার অধীনে এটি পর্যালোচনার জন্য পাঠানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.