আপনি পড়ছেন

হরমুজ প্রণালী এড়িয়ে জ্বালানি তেল রপ্তানির জন্য নতুন একটি পাইপলাইন তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে এই প্রকল্পের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) প্রধান সুলতান আহমেদ আল জাবের বুধবার এই তথ্য জানিয়েছেন।

হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানিতে আমিরাতের নতুন পাইপলাইন
হরমুজ প্রণালী

আটলান্টিক কাউন্সিলে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডনক প্রধান বলেন, ‘বর্তমানে বিশ্বের জ্বালানির বড় একটি অংশ মাত্র কয়েকটি নির্দিষ্ট এবং সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়।’

তিনি জানান, ইরান যুদ্ধের কারণে এই নতুন পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং ২০২৭ সালের মধ্যে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পাইপলাইনটি চালু হলে ওমান উপসাগরের ফুজাইরাহ বন্দর দিয়ে অ্যাডনকের রপ্তানি সক্ষমতা দ্বিগুণ হবে। এই বন্দরটি হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত। আমিরাত আগে থেকেই বিদ্যমান একটি পাইপলাইনের মাধ্যমে ফুজাইরাহ দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি করছে, যার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রতিদিন ১৮ লাখ ব্যারেল।

সুলতান আহমেদ আল জাবের জানান, গত মার্চের শুরুতে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দেওয়ার পর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সরবরাহ সংকটের সৃষ্টি হয়েছে। প্রণালীটি বন্ধ থাকায় ১০০ কোটির বেশি ব্যারেল তেলের ক্ষতি হয়েছে। এছাড়া যত দিন এই জলপথ অবরুদ্ধ থাকবে, প্রতি সপ্তাহে আরও প্রায় ১০ কোটি ব্যারেল তেলের ক্ষতি হবে বলে তিনি জানিয়েছেন।

সংঘাত এখনই থেমে গেলেও তেলের স্বাভাবিক সরবরাহের ৮০ শতাংশ ফিরিয়ে আনতে অন্তত চার মাস সময় লাগবে বলে উল্লেখ করেন আল জাবের। তিনি জানান, ২০২৭ সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিকের আগে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এই পরিস্থিতি কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয় বলে মন্তব্য করেন তিনি। অ্যাডনক প্রধান বলেন, ‘আপনি যখন মেনে নেন যে একটি একক দেশ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথকে জিম্মি করে রাখতে পারে, তখন তা একটি বিপজ্জনক নজির স্থাপন করে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরান এই জলপথে যান চলাচল সীমিত করার পদক্ষেপ নেয়। এরপর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালী অবরুদ্ধ রয়েছে।

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট গত সপ্তাহে জানান, উপসাগরীয় দেশগুলো প্রণালীটি এড়িয়ে যাওয়ার জন্য নতুন অবকাঠামো নির্মাণ করায় যুদ্ধ শেষে বিশ্ববাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব কমে যাবে। ইরানের অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি এমন একটি তাস, যা আপনি কেবল একবারই খেলতে পারবেন। পারস্য উপসাগর থেকে জ্বালানি বের করার জন্য আরও অন্যান্য পথ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা হরমুজ প্রণালীর গুরুত্ব কমতে দেখব। তবে সেসব দেশের জ্বালানি উৎপাদন ও সরবরাহের গুরুত্ব কমবে না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.