আপনি পড়ছেন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করে পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাতে সিএনএন জানিয়েছে, তিনি বলেছেন, উত্তর কোরিয়া তার পারমাণবিক শক্তিকে ‘সূচকীয় হারে’ বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে।

পারমাণবিক অস্ত্র উৎপাদন বহুগুণ বাড়ানোর ঘোষণা উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কারখানা পরিদর্শন করছেন দেশটির নেতা কিম জং উন।

কারখানা পরিদর্শনের সময় কিম দাবি করেন, গত পাঁচ বছরে অস্ত্র-মানের পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা দেশটি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। নতুন স্থাপনাটি উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হওয়ার পর পিয়ংইয়ং যে পাঁচ বছর মেয়াদি সামরিক ও পারমাণবিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছিল, এই প্রকল্প তারই অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রথম মেয়াদে কিম ও ট্রাম্পের একাধিক বৈঠক হলেও সেসব আলোচনায় কোনো সমঝোতা হয়নি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। ওয়াশিংটন যখন তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চেষ্টা করছে, তখন পিয়ংইয়ং প্রকাশ্যে তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বার্তা দিল।

মার্কিন কংগ্রেসের এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো উপাদান রয়েছে এবং দেশটি ইতোমধ্যে প্রায় ৫০টি ওয়ারহেড তৈরি করেছে বলে ধারণা করা হয়।

অন্যদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় অন্তত দুটি সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে—একটি ইয়ংবিয়ং এলাকায় এবং আরেকটি কাংসন এলাকায়। সংস্থাটি ইয়ংবিয়নে নতুন একটি স্থাপনা নির্মাণের বিষয়ও পর্যবেক্ষণ করছে, যা আরেকটি সমৃদ্ধকরণ কেন্দ্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কেসিএনএ প্রকাশিত ছবিতে কিম জং উনকে সারি সারি সেন্ট্রিফিউজের মাঝ দিয়ে হাঁটতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কারখানায় আগের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার গবেষকেরা মনে করছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এখন গবেষণা ও উন্নয়ন পর্যায় পেরিয়ে ব্যাপক উৎপাদনের ধাপে প্রবেশ করেছে। সামরিক কুচকাওয়াজ বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিবর্তে উৎপাদন অবকাঠামো প্রদর্শন করে পিয়ংইয়ং বোঝাতে চাইছে যে, তারা দীর্ঘমেয়াদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করছে।

মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, উত্তর কোরিয়া এমন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সফলভাবে পরীক্ষা করেছে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো অংশে আঘাত হানতে সক্ষম।

এদিকে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য বলছে, বিশ্বে মোতায়েনযোগ্য পারমাণবিক অস্ত্রের সংখ্যা টানা নবম বছরের মতো বেড়েছে। বর্তমানে বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশের হাতে প্রায় ৯ হাজার ৭৪৫টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার কাছে, এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.