আপনি পড়ছেন

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য তেহরানকে দায়ী করে শনিবার (২৭ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধ বন্ধে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এরপরও নতুন করে পাল্টাপাল্টি হামলা চলছে। খবর আল জাজিরার

টানা দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি- রয়টার্স

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশে শনিবারের হামলা পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে সেন্টকম বাহিনী হামলা চালিয়েছে।

সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন পেতে সক্ষম নৌ-সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে।

দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপেও হামলা হয়েছে। গত শুক্রবারও সিরিক এলাকা ছিল যুক্তরাষ্ট্রের হামলার প্রধান লক্ষ্য।

হামলা শুরুর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে, তাহলে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। তিনি অভিযোগ করেন, ইরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। যদিও এ বিষয়ে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে।

ট্রাম্প বলেন, তাদের হয়তো আর কখনোই শিক্ষা হবে না। এমন সময় আসতে পারে, যখন আমাদের আর সংযম দেখানোর সুযোগ থাকবে না। তখন আমরা যে কাজ অত্যন্ত সফলভাবে শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হবো। যদি তা ঘটে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর অস্তিত্ব থাকবে না।

শনিবারের হামলার আগে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ কিকু হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং জাহাজের বহন করা তেলও ছড়িয়ে পড়েনি। সেন্টকমের দাবি, দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী জাহাজটিতে 'ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন' দিয়ে হামলা চালানো হয়েছে।

এর আগের দিনও প্রায় একই ধরনের ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। বৃহস্পতিবার সিঙ্গাপুরের নিবন্ধিত কনটেইনারবাহী জাহাজ এভার লাভলি হরমুজ প্রণালী অতিক্রমের সময় ড্রোন হামলার শিকার হয়। তবে ওই হামলায়ও কেউ হতাহত হয়নি এবং জাহাজটি গন্তব্যের পথে চলতে থাকে।

শুক্রবার ট্রাম্প ওই হামলাকে ১৭ জুনের সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে অভিহিত করেন। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালায়। যুক্তরাষ্ট্র সিরিক এলাকার সামরিক স্থাপনায় হামলা চালালে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।

সেন্টকম শনিবারের বিবৃতিতে জানায়, এমভি এভার লাভলি জাহাজে ইরানের হামলার জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের অভিযানের পর ইরানকে যুদ্ধবিরতি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে কিকু জাহাজে হামলার মাধ্যমে ইরান সেই সুযোগ কাজে লাগায়নি বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

একই সঙ্গে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার মধ্য দিয়ে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান চলাচল অব্যাহত থাকবে। বিবৃতির শেষাংশে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী সর্বদা সতর্ক, শক্তিশালী এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আটটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইরানি অবস্থানগুলোতে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার ভোরে এই হামলা চালানো হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.