আপনি পড়ছেন

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫১ হাজারের বেশি। খবর আল জাজিরার

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রাণহানি ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার মানুষ
ছবি- সংগৃহীত

গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। বিস্তীর্ণ এলাকায় ভবন ধসে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।

উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় শুক্রবার রাত থেকে লা গুয়াইরা এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ভেনেজুয়েলা সরকার। যানজট ও বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় প্রবেশের জন্য এখন সরকারি অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কারা অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সরকারি উদ্ধারকারী দলের সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারাই খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছেন। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, প্রতিটি জীবিত উদ্ধারই একেকটি অলৌকিক ঘটনা। এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করব না।

সরকারি বাহিনী লা গুয়াইরায় দুর্গতদের মধ্যে খাদ্য ও পানি বিতরণ করছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, জীবিত মানুষ উদ্ধারের এই সংকটময় সময়ে সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছাতে শুরু করায় স্বাগত জানান।

রদ্রিগেজ জানান, লা গুয়াইরাকে সামরিক নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আরও সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও খুবই অপ্রতুল।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শনিবার এক প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, ভূমিকম্পে অবকাঠামোর সরাসরি ক্ষতির পরিমাণ ৪৭০ কোটি থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

এদিকে শনিবার আরাগুয়া অঙ্গরাজ্যের উপকূলে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্বাধীন ডিজিটাল ডেটাবেজগুলোতে এখনও কয়েক হাজার মানুষের নিখোঁজ থাকার তথ্য উঠে আসছে। তবে এসব তালিকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় যোগাযোগহীন ব্যক্তিদের নাম কিংবা একই ব্যক্তির তথ্য একাধিকবার অন্তর্ভুক্ত থাকতে পারে।

শুক্রবার দুপুর পর্যন্ত আহতের সংখ্যা ছিল ৩ হাজার ৩০০-এর বেশি। এ পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আশঙ্কা করছে, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর মধ্যে রাজধানী কারাকাসেই প্রায় ২০ লাখ মানুষ রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, অল্প সময়ের ব্যবধানে অগভীর কেন্দ্র থেকে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে। আমেরিকা অঞ্চলের জন্য আন্তর্জাতিক রেড ক্রসের আঞ্চলিক পরিচালক লয়েস পেস বলেন, মানুষ এখনও এতটাই আতঙ্কিত যে তারা নিজেদের ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছে।

ভেনেজেলার কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ১ হাজার ৬০০ সদস্যের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে। আন্তর্জাতিক রেসকিউ কমিটির (আইআরসি) ভেনেজেলা পরিচালক নিকোল ক্যাস্ট আল জাজিরাকে বলেন, উদ্ধার অভিযানের শেষ গুরুত্বপূর্ণ ঘণ্টাগুলো চলছে। সাধারণত ৭২ ঘণ্টার মধ্যেই ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.