হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার ‘নিরাপদ অঞ্চল’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমানের শব্দ দীর্ঘদিন ধরেই আতঙ্কের প্রতীক। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেই আতঙ্ক কমেনি; বরং এটি এখন গাজাবাসীর দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। শনিবার (২৭ জুন) গাজায় বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। হামলা থেকে রেহাই পাচ্ছে না নিরাপদ অঞ্চলও। খবর আল জাজিরার

শনিবার হামলার প্রধান লক্ষ্য ছিল গাজা সিটি এবং আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু। গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মানচিত্র অনুযায়ী আল-মাওয়াসিকে নিরাপদ অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছিল। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাওয়াসি এলাকার একটি অস্থায়ী তাঁবুতে হামলায় এক ভাই ও এক বোন প্রাণ হারিয়েছে। চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, শনিবার ইসরায়েলি ড্রোনের হামলায় নিহত দুজন হরো ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় হামলার পর ধ্বংসস্তূপ থেকে সাতজন আহতকে উদ্ধার করা হয়েছে। তাদের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমান হামলার পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চলে স্থল অভিযানও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। তারা তথাকথিত 'ইয়েলো লাইন' বা হলুদ সীমারেখার আওতা আরও বাড়িয়েছে।
মধ্য গাজার কয়েকটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ইসরায়েলি সেনারা আল-মুসাদ্দার গ্রামের ভেতরে আরও প্রায় ৫০০ মিটার অগ্রসর হয়েছে। এর ফলে হলুদ কংক্রিট ব্লক দিয়ে চিহ্নিত সীমারেখাটি আরও ভেতরে চলে এসেছে। স্থানীয়দের আশঙ্কা, এর ফলে বাসিন্দারা নিরাপত্তা ও টিকে থাকার প্রশ্নে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন।
গাজাবাসীর মতে, যুদ্ধবিরতি কেবল কাগজে-কলমেই রয়েছে। বাস্তবে প্রতিদিনই অব্যাহত রয়েছে ইসরায়েলের বিমান হামলা। ফলে যুদ্ধবিরতির কোনো কার্যকর প্রতিফলন তারা দেখছেন না।
এদিকে দক্ষিণ গাজার আরেকটি ইসরায়েলি হামলায় আহত হয়ে ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার মারা গেছে। নাসের হাসপাতালের একটি সূত্র জানায়, কয়েক দিন আগে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স বিভাগ জানিয়েছে, আহতদের অধিকাংশই নারী এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সর্বোচ্চ চাপ প্রয়োগ ইসরায়েলের নীতির মূল অংশ হয়ে রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.