আপনি পড়ছেন

নিহত ইরানি সর্বোচ্চ নেতা আলি খামেনির শেষকৃত্য ইরাকের শিয়া তীর্থস্থানগুলোতে আয়োজনের জন্য একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করতে বাগদাদের সঙ্গে সমন্বয় করছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়েও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই তথ্য জানান।

খামেনির শেষকৃত্য আয়োজনে ইরাকের সঙ্গে সমন্বয় করছে ইরান
যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন

আব্বাস আরাঘচি জানান, ইরাকে তিনি ফলপ্রসূ আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন। প্রণালীটি এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাধা দূর হওয়ার পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসবে।’

অন্যদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুদ্ধ এখনও চলমান রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘ইরাক যুদ্ধ প্রত্যাখ্যান করে এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টিকে সমর্থন করে।’

হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরাকের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং এটি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেন ফুয়াদ হুসেইন। বাগদাদ একই সঙ্গে ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখেছে জানিয়ে তিনি সংঘাতের চূড়ান্ত অবসানে যেকোনো প্রচেষ্টাকে সমর্থন করার বিষয়ে ইরাকের প্রস্তুতির কথা তুলে ধরেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রবিবার বাগদাদে অনির্ধারিত সময়ের জন্য এক সরকারি সফর শুরু করেন আব্বাস আরাঘচি। হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে তেহরানের সাম্প্রতিক হামলার পর শনিবার ইরানের ভেতরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

মার্কিন এই হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। উল্লেখ্য, একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ১৮ জুন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির শর্তগুলো বাস্তবায়ন এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে ২১ জুন থেকে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.