আপনি পড়ছেন

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে দুই শিশু (১১)। তাদেরকে গত রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ধসে পড়া ভবন থেকে উদ্ধার করা হয়। খবর বিবিসির

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার আরও ৩৩ জন
জীবিত উদ্ধার এক শিশু

ভেনেজুয়েলিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধারকারীরা মোট ৩৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। তাদেরকে জীবিত খুঁজে পাওয়ার আশা সময়ের সঙ্গে দ্রুত ক্ষীণ হয়ে আসছে।

উদ্ধারকারী সংস্থাগুলো বলছে, কোনো বড় দুর্যোগের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে অসংখ্য পরিবার পঞ্চম রাতও উৎকণ্ঠায় অপেক্ষা করছে।

রোববার পর্যন্ত ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৫০-এ পৌঁছেছে। রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন।

গত বুধবার ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৮০০টি ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বহু মানুষ। অনেক পরিবার নিজ উদ্যোগেই কখনও খালি হাতে, কখনও সাধারণ যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করছে।

কেউ কেউ বিবিসিকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। তবে ভারী কংক্রিটের স্তর সরাতে না পেরে তারা উদ্ধারকারী দলের ভারী যন্ত্রপাতির অপেক্ষায় রয়েছেন।

৭২ ঘণ্টার গুরুত্বপূর্ণ সময়সীমা পেরিয়ে গেলেও উদ্ধারকর্মীরা আশা ছাড়ছেন না। তাদের মতে, যদি কেউ খাদ্য ও পানির নাগাল পেয়ে থাকেন, তাহলে এখনও জীবিত উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জিয়ানলুকা রামপোলা বিবিসিকে বলেন, বিশেষজ্ঞদের ধারণা এখনও জীবিত মানুষ পাওয়া সম্ভব, তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক উদ্ধার অভিযানের ভিডিও প্রকাশ করেছেন। উদ্ধারকারীরা ১১ বছর বয়সী মোইসেস নামে এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার ভিডিও প্রকাশ করেন। সূর্যের আলো থেকে চোখ রক্ষায় তার চোখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট (ইউএনজিআরডি) জানায়, মোইসেস প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। উদ্ধারকারীরা ছয় ঘণ্টার অত্যন্ত সূক্ষ্ম ও জটিল অভিযান চালিয়ে শনিবার তাকে জীবিত উদ্ধার করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, উদ্ধার অভিযানের সময় ওয়াকিটকিতে এক উদ্ধারকর্মীকে বলতে শোনা যায়, মোইসেসকে তার মা ও বোনের কাছাকাছি অবস্থায় পাওয়া গেছে। তবে তারা দুজনই মারা গেছেন।

একই শহরে রোববার ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার কিশোর ছেলেকেও জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে হাজারো মানুষ নিজেদের গাড়িতে কিংবা বিমানবন্দর ও গলফ কোর্সের মতো খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন, যাতে ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবন থেকে দূরে থাকা যায়। কারাবালেদার গলফ কোর্সটি এখন জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। একসময়ের পরিচর্যায় সাজানো সবুজ মাঠ এখন অস্থায়ী হাসপাতাল ও ত্রাণ বিতরণকেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে সর্বস্ব হারানো মানুষ দান করা পোশাক ও মানবিক সহায়তার সামগ্রী সংগ্রহ করছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.