আপনি পড়ছেন

পাল্টাপাল্টি হামলা বন্ধ করে আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত রোববার রাতে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়। খবর আল জাজিরা ও রয়টার্সের

হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র-ইরান, আলোচনা এবার কাতারে
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

মার্কিন সংবাদমাধ্যম সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার কাতারের দোহায় দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি কিংবা দোহায় অনুষ্ঠেয় বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে সই করেন। তবে পরবর্তী সময়ে দফায় দফায় সামরিক উত্তেজনা এবং চুক্তির ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের কারণে সেই সমঝোতা বারবার সংকটের মুখে পড়েছে।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি মালবাহী জাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর পর থেকেই অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

গত রোববার ভোরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে সতর্ক করে লেখেন, ‘এমন একটা সময় আসতে পারে যখন আমরা আর ধৈর্য দেখাব না। সামরিকভাবে সেই কাজটি শেষ করতে বাধ্য হবো, যা আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম। যদি তেমনটা ঘটে, তবে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের আর কোনো অস্তিত্ব থাকবে না।’

ট্রাম্পের এই হুমকির পরই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি বলে, মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এই হামলা চালিয়েছে। এর ফলে সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া পুরোপুরি স্থগিত হয়ে যেতে পারে।

এদিকে রোববার বাহরাইনের আকাশসীমায় দ্বিতীয়বারের মতো সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশের মুহাররাক প্রদেশে একটি ইরানি ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এরই মধ্যে কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ থাকা একটি জাহাজে সামরিক অভিযানের সময় স্প্লিন্টারের (ক্ষেপণাস্ত্রের টুকরো) আঘাতে আহত হয়ে একজন মারা গেছেন। আরও একজন আহত হয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.