ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দখলকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে বিরজেইত বিশ্ববিদ্যালয়ে এই হামলা চালানোর সময় এক নিরাপত্তারক্ষীকে মারধর ও ব্যাপক ভাঙচুর করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে তারা ফিরে যায়।

রামাল্লার কাছে অবস্থিত ওই ক্যাম্পাসে ঢুকে ইসরায়েলি সেনারা প্রথমেই নিরাপত্তারক্ষীর ওপর হামলা করে। এরপর তারা পূর্ব দিক থেকে শারীরিক শিক্ষা অনুষদের ভবনে প্রবেশ করে ভেতরের বিভিন্ন জিনিসপত্র ও অবকাঠামোর ক্ষতি করে।
তবে এই ঘটনার কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচিতে কোনো প্রভাব পড়েনি। ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সোমবার ভোরে ক্যাম্পাসে ইসরায়েলি বাহিনীর হামলা ও পরে তাদের চলে যাওয়ার বিষয়টি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যবেক্ষণ করছেন। তারা শিক্ষার্থীদের নিশ্চিত করেছেন যে, অনুমোদিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এতে কোনো পরিবর্তন হবে না।
ইসরায়েলি বাহিনীর তল্লাশি ও ভাঙচুরের পর ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরজেইত বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর এমন হামলা নতুন নয়। এর আগেও তারা একাধিকবার সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার, কর্মীদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয়ের জিনিসপত্র জব্দ এবং ছাত্রাবাসগুলোতে তাণ্ডব চালিয়েছে।
পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই এমন অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সাধারণত গ্রেপ্তার, মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ এবং বাড়িঘরে তল্লাশি চালানো হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় অন্তত ১ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন এবং প্রায় ২৩ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব হামলার পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস, কৃষিজমি নষ্ট, কৃষকদের নিজেদের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে দখলকৃত অঞ্চলে অবৈধ বসতি সম্প্রসারণ করছে ইসরায়েল।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এসব হামলার মাধ্যমে ইসরায়েল মূলত আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীর দখলের পথ তৈরি করছে। এটি বাস্তবায়িত হলে জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার অধীনে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যাবে।
১৯৪৮ সালে সশস্ত্র ইহুদিবাদী গোষ্ঠীগুলোর দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সে সময় তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অন্তত ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করে। পরবর্তীতে তারা আরও ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেয় এবং সেখান থেকে সেনা প্রত্যাহার বা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ক্রমাগত প্রত্যাখ্যান করে আসছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.