আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। চলতি সপ্তাহে দুই দিনের সরকারি সফরে বেইজিং যাবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে।

উত্তেজনার মধ্যেই চীন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বেইজিং সফর করবেন প্রিন্স ফয়সাল। এর আগে ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদ স্মারক এবং পরবর্তীতে সুইজারল্যান্ডে প্রযুক্তিগত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এই প্রেক্ষাপটেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্প্রতি পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই শত্রুতা বন্ধে সম্মত হয়েছে। অ্যাক্সিওস নিউজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৌশলগত এই জলপথ পরিচালনার বিষয়ে বিরোধ মেটাতে মঙ্গলবার কাতারে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.