আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথে জাহাজ চলাচল কমে গেছে। নিরাপত্তা উদ্বেগের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও ওমানের মধ্যে প্রথম যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, উত্তেজনা প্রশমনে চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার কথা রয়েছে।

হরমুজে কমলো জাহাজ চলাচল, দোহায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালী দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বাণিজ্যিক জাহাজ

গত ২৫ জুন সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এভার লাভলি এবং ২৭ জুন পানামার পতাকাবাহী তেলের ট্যাংকার এম/টি কিকু হামলার শিকার হয়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানায়, প্রণালী ছাড়ার সময় অজ্ঞাত বস্তুর আঘাতে এভার লাভলি জাহাজের ব্রিজে সামান্য ক্ষতি হলেও এর ২১ জন ক্রু নিরাপদে আছেন এবং জাহাজটি তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী এম/টি কিকু হরমুজ প্রণালীর কাছে পৌঁছালে ইরানি বাহিনী ড্রোন হামলা চালায়। এর জবাবে সেন্টকম ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

হামলার পর জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তার হুমকির মাত্রা বাড়িয়ে সেটিকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে। তবে হামলার পরও সপ্তাহান্তে কিছু জাহাজ এই পথ ব্যবহার করেছে। উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, ২৭ জুন মোট ৪০টি জাহাজ এই প্রণালী অতিক্রম করে। এর মধ্যে ২৪টি প্রবেশ করে এবং ১৬টি বেরিয়ে যায়। গত ফেব্রুয়ারির শেষের দিকে সংঘাত শুরুর পর থেকে আটকা পড়া ফরাসি কন্টেইনার জাহাজ সিএমএ সিজিএম গ্যালাপাগোসও প্রণালী থেকে বেরিয়ে ওমানের মাস্কাটের কাছে নোঙর করেছে।

জাহাজ মালিকদের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ যাত্রা বাতিল বা বিলম্বিত করছেন, আবার কেউ কেউ ইরান বা ওমানের কাছাকাছি রুট ব্যবহার করছেন। উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি সচল রাখতে এই পথে খালি ট্যাংকার প্রবেশ করা অত্যন্ত জরুরি। তাই জাহাজ মালিকদের যেকোনো দ্বিধা বিশ্ববাজারে তেল সরবরাহের প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে।

উত্তেজনার মধ্যেই সোমবার মাস্কাটে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের যৌথ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী কাজেম গারিভাবাদি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ আব্দুলআজিজ আল-হিনাইয়ের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘প্রণালী সম্পর্কিত বর্তমান বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি আমরা ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ এবং উপকূলীয় রাষ্ট্রগুলোর সার্বভৌম অধিকারের কাঠামোর মধ্যে প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা নিয়ে মতবিনিময় করেছি।’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার একক দায়িত্ব তেহরানের। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান হামলা বন্ধে সম্মত হয়েছে এবং প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য চলতি সপ্তাহে দোহায় বৈঠকে বসবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.