জরিপ: ৫৭ শতাংশ তরুণ রিপাবলিকানের চোখে নেতিবাচক ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা ও ইরান যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্রের তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে। এর ফলে দলটির দীর্ঘদিনের ইসরায়েলপন্থি অবস্থান ধরে রাখা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। রোববার সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ক্রিটিক্যাল ইস্যুস পোলের পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিবলি তেলহামি বলেন, ‘তরুণ রিপাবলিকানদের মধ্যে নিশ্চিতভাবেই নতুন কিছুর আভাস পাওয়া যাচ্ছে।’
গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযান এবং ইরান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দ্বন্দ্বের কারণে রিপাবলিকানদের এই সমর্থন চাপের মুখে পড়েছে।
বছরের পর বছর ধরে ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাটদের সমর্থন কমার ঘাটতি মেটাতে রিপাবলিকানদের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করেছেন নেতানিয়াহু। তবে সাম্প্রতিক জরিপ ও ডানপন্থি নেতাদের সমালোচনা থেকে বোঝা যায়, বিশেষ করে তরুণ রক্ষণশীলদের মধ্যে সেই সমর্থনে ফাটল ধরছে।
এপ্রিলে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, প্রতি ১০ জন রিপাবলিকানের মধ্যে চারজনই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ১৮ থেকে ৪৯ বছর বয়সি রিপাবলিকানদের মধ্যে এই হার ৫৭ শতাংশ। অন্যদিকে, ৫০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে প্রতি চারজনে একজন ইসরায়েলকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন।
চলতি মাসে কুইনিপিয়াক ইউনিভার্সিটির আরেক জরিপে দেখা যায়, প্রতি পাঁচজন রিপাবলিকানের একজন মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিচ্ছে। তিন বছর আগে ৭ অক্টোবরের হামলার পর এই হার যা ছিল, বর্তমানে তা তিন গুণ বেড়েছে।
ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ক্রিটিক্যাল ইস্যুস পোলের তথ্য অনুযায়ী, অর্ধেকেরও কম (৪৬ শতাংশ) রিপাবলিকান মনে করেন গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ আত্মরক্ষার স্বার্থে যৌক্তিক। আর ১৮ থেকে ৩৪ বছর বয়সি রিপাবলিকানদের মধ্যে মাত্র ২২ শতাংশ ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করেছেন।
টাকার কার্লসন, মেগিন কেলি এবং সাবেক রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিনের মতো ‘আমেরিকা ফার্স্ট’ বা হস্তক্ষেপবিরোধী নেতাদের কারণে এই নেতিবাচক প্রতিক্রিয়া আরও জোরালো হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতির তীব্র সমালোচনা করেছেন।
কার্লসন অভিযোগ করেন, নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করে ইরান যুদ্ধে জড়িয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘দাস’ হিসেবেও আখ্যায়িত করেন।
ইরান চুক্তির বিরোধিতাকারী ইসরায়েলি কর্মকর্তাদের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘আমি যদি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকতাম, তবে পুরো বিশ্বে টিকে থাকা একমাত্র শক্তিশালী মিত্রের ওপর আক্রমণ করতাম না।’
ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা রালফ রিড জানান, রিপাবলিকান ও ইভাঞ্জেলিক্যাল নেতারা এখনও জোরালোভাবে ইসরায়েলপন্থি। তবে তিনি সতর্ক করে আরও জানান যে যুক্তরাষ্ট্রজুড়ে এমনকি রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েল বিষয়ক জরিপের ফলাফল বিপজ্জনকভাবে নিচের দিকে নামছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.