আপনি পড়ছেন

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি দখলদারি বন্ধের ক্ষেত্রে মূল বাধা আইনের অভাব নয়, বরং রাজনৈতিক সদিচ্ছার অভাব। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) আন্তর্জাতিক আইন ও মানবিক নীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা ইতাই এপশটেইন এ কথা জানান। এছাড়া ইসরায়েলি সরকার ফিলিস্তিনিদের ওপর সহিংসতা টিকিয়ে রাখার পাশাপাশি তাতে উসকানি দিচ্ছে বলেও জানানো হয়।

ইতাই এপশটেইন: ইসরায়েলি দখলদারি বন্ধে বাধা রাজনৈতিক অনীহা
ফিলিস্তিনের পতাকার পাশে পাহারারত এক ইসরায়েলি সেনা

ইতাই এপশটেইন বলেন, ‘বাধা আইনের অভাব নয়। বাধা হলো রাজনৈতিক অনীহা। জমি দখল অব্যাহত রয়েছে কারণ যারা এটিকে টিকিয়ে রাখে, তাদের কাছে এটি সহনশীল বলে মনে হতে পারে।’

অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ‘ভুল থেকে কোনো অধিকার জন্মায় না এবং সময়ের পরিক্রমায় বেআইনি কাজ বৈধ হয়ে যায় না।’

জমি দখল থেকে ফিরে আসা বর্তমানে অনেক বেশি ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে বলে সতর্ক করেন তিনি। তবে তিনি বলেন, ‘আইনগতভাবে এটি অপরিবর্তনীয় হয়ে ওঠেনি।’

ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের কক্ষসহ বিভিন্ন স্থানে এটিকে প্রায়ই চরমপন্থা হিসেবে বর্ণনা করা হয়, যেন এটি রাষ্ট্রীয় নীতির একটি সামান্য বিচ্যুতি। কিন্তু এই ভাষা আইনগতভাবে অপর্যাপ্ত।’ তিনি আরও বলেন, ‘যেখানে সশস্ত্র দখলদাররা সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য বা সহায়ক অংশ হিসেবে কাজ করে, সেখানে এটি রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয় হয়ে দাঁড়ায়।’

তৃতীয় রাষ্ট্রগুলোকে তাদের নিজেদের আচরণ যাতে কোনো বেআইনি পরিস্থিতিকে স্বীকৃতি, সাহায্য বা সহায়তা না করে, তা নিশ্চিত করতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি সব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাড়িঘর, ফলের বাগান এবং জলপাই বাগানগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। বসতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে ফেলতে হবে।’

নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা এই পরিষদকে নতুন কোনো আইন আবিষ্কার করতে বলছি না। আমরা কেবল ইতিমধ্যে অনুমোদিত আইনগুলো প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সরকার শুধু সহিংসতা টিকিয়ে রাখছে না, বরং সক্রিয়ভাবে এতে উৎসাহ দিচ্ছে বলে জানান ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম বারগুতি। তিনি বলেন, ‘ইসরায়েলি শাসনব্যবস্থা হিব্রু গণমাধ্যম এবং আইনের মাধ্যমে ফিলিস্তিনি সম্প্রদায় ও ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিচ্ছে।’

সম্প্রতি ইসরায়েলি সরকার মৃত্যুদণ্ড কার্যকর, পশ্চিম তীরকে ইসরায়েলি রাষ্ট্রীয় ভূমিতে অন্তর্ভুক্ত করা এবং নাগরিকদের সামরিক অস্ত্র দেওয়ার জন্য বেশ কিছু আইন প্রণয়ন করেছে। এসব অস্ত্রের মধ্যে স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় বন্দুক এবং ড্রোন রয়েছে। মরিয়ম বারগুতি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থাগুলো তহবিল সংগ্রহ করে পশ্চিম তীরের ইসরায়েলি নাগরিকদের এসব সামরিক অস্ত্র সরবরাহ করছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলের এসব কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো সংগঠিত ও রাষ্ট্রীয় মদদপুষ্ট অপরাধ। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন আর ভাবছে না যে কোনো অপরাধ ঘটবে কি না, বরং তারা ভাবছে কখন ঘটবে।’

এসব অপরাধের পুঞ্জীভূত প্রভাব ফিলিস্তিনিদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি এতটাই ধ্বংসাত্মক ও বিপজ্জনক হয়ে উঠেছে যে, আমাদের প্রেসের পরিচয়পত্র পরিধান করাটা আমাদের সুরক্ষার বদলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.