যুক্তরাষ্ট্রে চরম তাপপ্রবাহের শঙ্কা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে চলতি সপ্তাহে একটি দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) সোমবার এই সতর্কতা জারি করে। আগামী ৪ জুলাইয়ের ছুটি পর্যন্ত এই চরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়েদার প্রেডিকশন সেন্টার জানায়, শক্তিশালী একটি উচ্চ-স্তরের বায়ুপ্রবাহ বিপজ্জনক তাপ বয়ে আনবে এবং এ সময় তাপমাত্রা ৩২ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে সাউদার্ন প্লেইনস ও মিড-আটলান্টিক অঞ্চলে তাপমাত্রার সূচক ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
মঙ্গলবার বড় ধরনের চরম তাপমাত্রার ঝুঁকির পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা। এনডব্লিউএস সতর্ক করে জানায়, রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা কম থাকায় বিপদ আরও বাড়বে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য তাপজনিত অসুস্থতার শঙ্কা বাড়াবে।
চলতি সপ্তাহে লোয়ার গ্রেট লেকস, মিসিসিপি ও ওহিও উপত্যকা এবং মিড-আটলান্টিক জুড়ে তাপমাত্রার চরম ঝুঁকি বিস্তারের আশঙ্কা করা হচ্ছে। এই তাপ শরীরে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করে উল্লেখ করে নাগরিকদের বাইরের কার্যকলাপ সীমিত রাখা এবং কুলিং সেন্টারগুলোতে যাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, হিউস্টন ও ফিনিক্সে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া ডালাসে ৩৩ ডিগ্রি এবং জ্যাকসনভিলে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক সিটিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.