আপনি পড়ছেন

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারি বন্ধের জোর দাবি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দখলদারি হলো যুদ্ধের শামিল, যা শান্তির সব ধরনের সম্ভাবনাকে ধ্বংস করে দেয় এবং এটি নিয়ে কোনো আপস চলে না।’

নিন্দার সময় শেষ, ফিলিস্তিনে দখলদারি চিরতরে বন্ধের আহ্বান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দিচ্ছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর

নিরাপত্তা পরিষদে রিয়াদ মনসুর জানান, ইসরায়েল তার দখলদারির অবসান ঘটানোর পরিবর্তে একে আরও পাকাপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তারা গাজা উপত্যকার ৭০ শতাংশ বেআইনিভাবে দখল করেছে এবং পশ্চিম তীরের ৬০ শতাংশেরও বেশি এলাকাসহ পুরো পূর্ব জেরুজালেম কার্যকরভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইসরায়েলের এসব কর্মকাণ্ড কেবল বেআইনিই নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা এবং জাতিসংঘ রেজুলেশন ২৮০৩-এর পরিপন্থি বলে উল্লেখ করেন ফিলিস্তিনের এই দূত। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুত পথ বন্ধ করাই এর মূল লক্ষ্য। রিয়াদ মনসুর সতর্ক করে বলেন, ‘ই-১ এলাকায় ইসরায়েলের ঔপনিবেশিক পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্র এবং আমাদের অঞ্চলে শান্তির সম্ভাবনার জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য।’

পবিত্র স্থানগুলোর পবিত্রতা নষ্ট করে ইসরায়েল ঐতিহাসিক স্থিতাবস্থা ধ্বংস করছে বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনি সম্প্রদায়গুলো প্রতিনিয়ত ইসরায়েলি দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলার শিকার হচ্ছে। তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং পৈতৃক জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে।

ফিলিস্তিনিদের করের টাকা আটকে রাখার বিষয়ে তিনি জানান, এই পদক্ষেপ কেবল বেআইনি নয়, বরং এটি তাদের আর্থিক ও প্রাকৃতিক সম্পদ চুরির অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পতন ঘটানোর চেষ্টা করা হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলার পাশাপাশি শান্তি ও নিরাপত্তার জন্য চরম হুমকি তৈরি করছে।

বিশ্বব্যাপী বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়কে তোয়াক্কা না করে দ্রুতগতিতে দখলদারি চালিয়ে যাচ্ছে। শুধু নিন্দা জানানোর সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে রিয়াদ মনসুর বলেন, ‘এখনই দখলদারি চিরতরে বন্ধ করার সময়।’

ফিলিস্তিন, লেবানন ও সিরিয়াসহ এই অঞ্চলের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র গঠনের পথ বেছে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.