আইনি চাপে নিউইয়র্ক সফর বাতিল বেন-গভিরের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কারাগারে অমানবিক নীতি ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনি চাপের মুখে নিউইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলন এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। মানবাধিকার গোষ্ঠীগুলোর তদন্ত ও গ্রেপ্তারের দাবির মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার ও বুধবার নিউইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধানদের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পরিকল্পিত বিক্ষোভ এবং আইনি জটিলতার কারণে তিনি এই সফর বাতিল করছেন বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। জেরুজালেম পোস্ট শনিবার এক প্রতিবেদনে জানায়, বেন-গভিরের কার্যালয় থেকে সফর বাতিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি।
বেলজিয়ামভিত্তিক মানবাধিকার গোষ্ঠী হিন্ড রাজাব ফাউন্ডেশন এবং নিউইয়র্কভিত্তিক সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস বেন-গভিরের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগে একটি অভিযোগ দায়ের করেছে। তারা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের কাছে বেন-গভিরের বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি জানায়। ইসরায়েলি সেনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হিন্ড রাজাব ফাউন্ডেশন পরিচিত।
ফাউন্ডেশনটি জানায়, বেন-গভির তার ক্ষমতার অপব্যবহার করে ইসরায়েলি কারাগারগুলোতে পরিকল্পিত নির্যাতন, হত্যা, নিপীড়ন এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো জঘন্য অপরাধ ঘটিয়েছেন। বিশেষ করে তার অধীনস্থ ইসরায়েল প্রিজন সার্ভিসে এই ধরনের বর্বর নীতি বাস্তবায়ন করা হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, বেন-গভিরের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিউইয়র্কের বেশ কয়েকজন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানকালেও তিনি অপরাধমূলক কার্যকলাপে জড়াতে পারেন বলে তারা শঙ্কা প্রকাশ করে। বিগত দুই বছরে গাজাগামী ত্রাণবাহী জাহাজে থাকা ১০ জনসহ নিউইয়র্কের ১১ জন বাসিন্দা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর নৃশংস নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় বর্বরোচিত হামলা শুরু করে ইসরায়েল। এই আগ্রাসনে উপত্যকাটির বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি কারাগারে আটক এক ফিলিস্তিনি-বংশোদ্ভূত মার্কিন নাগরিককে অনাহার ও অন্যান্য নৃশংস পদ্ধতিতে নির্যাতন করার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার দেওয়া এক বিবৃতিতে হিন্ড রাজাব ফাউন্ডেশন জানায়, আইনি পদক্ষেপের পর ইসরায়েলি মন্ত্রী বেন-গভির তার নিউইয়র্ক সফর বাতিল করেছেন এমন খবরকে তারা স্বাগত জানাচ্ছে। ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা বিশ্বজুড়ে ভ্রমণ করে দায়মুক্তি পাওয়ার যে প্রত্যাশা করতেন, তা এখন ভাঙতে শুরু করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এক মাসের মধ্যে বেন-গভিরের এটি দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘটনা। ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, গত মাসে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি একটি ব্যক্তিগত সফরও বাতিল করেছিলেন। তবে ব্যক্তিগত সফরের মতো জাতিসংঘের সম্মেলনে প্রবেশের ক্ষেত্রে তার কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কারণ তিনি একটি আনুষ্ঠানিক ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.