ফোন ছাড়াই এবার আইপ্যাডে সরাসরি চলবে হোয়াটসঅ্যাপ
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ছাড়াই এখন থেকে সরাসরি আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। জনপ্রিয় এই মেসেজিং মাধ্যমটি আইপ্যাডকে কেবল সহায়ক যন্ত্র বা কম্প্যানিয়ন ডিভাইসের বদলে প্রধান ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা নিয়ে এসেছে। এর ফলে আলাদা কোনো ফোনের সঙ্গে যুক্ত না করেই আইপ্যাডে স্বাধীনভাবে অ্যাকাউন্ট চালানো সম্ভব হবে।

নতুন এই সুবিধা যুক্ত হলেও আগের কম্প্যানিয়ন মোড বা সহায়ক হিসেবে ব্যবহারের পদ্ধতিটি বাতিল করা হচ্ছে না। প্রথমবার অ্যাপটি চালুর সময় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আইপ্যাডকে প্রধান অথবা সহায়ক ডিভাইস হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবেন। বর্তমানে আইপ্যাডওএসের জন্য হোয়াটসঅ্যাপের ২৬.২৫.৭৪ সংস্করণে ধাপে ধাপে এই সুবিধাটি চালু করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা আরও বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে।
নতুন নিয়মে অ্যাকাউন্ট সক্রিয় করার প্রক্রিয়াটি বেশ সহজ রাখা হয়েছে। ব্যবহারকারীকে প্রথমে দেশের কোড ও নিজের ফোন নম্বর দিতে হবে, এরপর এসএমএসে আসা ছয় অঙ্কের যাচাইকরণ কোড বসালেই অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। যারা আগে থেকেই পাসকি সুবিধা ব্যবহার করেন, তারা যাচাইকরণ কোডের বদলে আরও দ্রুত ও নিরাপদে লগইন করতে পারবেন। প্রধান ডিভাইস হিসেবে সেটআপ করা হলে লাইভ লোকেশন শেয়ার, ব্রডকাস্ট তালিকা পরিচালনা এবং ফ্লোজ সুবিধাসহ হোয়াটসঅ্যাপের প্রায় সব ফিচারই কোনো বাধা ছাড়া উপভোগ করা যাবে।
এতদিন আইপ্যাডে হোয়াটসঅ্যাপ চালাতে হলে প্রথমে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে অ্যাকাউন্ট চালু রেখে কিউআর কোড স্ক্যান করতে হতো। ওই ব্যবস্থায় বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যার মধ্যে অন্যতম হলো টানা চৌদ্দ দিন প্রধান ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলে সংযুক্ত সব ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়া। নতুন আপডেটের ফলে দীর্ঘ সময় প্রধান ফোন ব্যবহার না করলেও আইপ্যাডের অ্যাকাউন্টে তার কোনো প্রভাব পড়বে না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.